[১] একজন মুরতাদ অন্য মুরতাদের সম্পত্তির অধিকারী হতে পারে না| মুরতাদ হিসাবে অজিত সম্পত্তি তার সম্পত্তি নয়| এটি মুসলিমদের জন্য ফেইস হিসাবে গন্য হবে| (ফেইস এর সংজ্ঞা অফুরন্ত নিয়ামত নামক কিতাবের পঞ্চম খণ্ডের উপ পরিছেদ অবিশ্বাসীদের বিবাহে বর্ণিত রয়েছে)| তার সকল সামাজিক আদান প্রদান যেমন কেনা বেচা, ভাড়ার চুক্তি, উপহার দেওয়া বাতিল হয়ে যাবে| দেয়া করে অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের একত্রিশ নম্বর অনুচ্ছেদ এ বাতিল নামক পরিচ্ছেদ দেখুন) | সে যদি পুনরায় মুসলিম হয় তবে এগুলো তার কাছে আগের অবস্থায় ফিরে আসবে | তাকে তার আগের ইবাদাতের কাযা করতে হবে না একমাত্র হজ ব্যতীত, হজ তাকে পুনরায় আদায় করতে হবে| প্রথম তিনটি বিষয় যা একজন নতুন বিশ্বাসীর জানতে হবে, ওযু করতে, গোসল করতে এবং নামায আদায় করতে | ঈমানের ছয়টি স্তম্ত হল, বিশ্বাস করা যে আল্লাহতায়ালা এক এবং অদ্বিতীয় এবং তার নিদর্শনসমুহে ঈমান আনা, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, নবীদের উপর, পরকালের জিবনের উপর, কাযা এবং কাদার এর উপর| এরপরে তার এগুলো আলাদা আলাদাভাবে প্রত্যেকটি বলতে হবে| সংক্ষেপে, আমাদের ইসলামের আদেশ এবং নিসেধসমুহ অন্তর এবং শারীরিক উভয়ভাবে পালন করতে হবে এবং অন্তর সবসময় সচেতন রাখতে হবে নতুবা তা গাফেলতে ডুবে যাবে| কোন ব্যক্তির অন্তর যদি স্থায়ী নাহয়| অর্থাৎ সে যদি মনে রাখতে না পারে আল্লাহ্ তায়ালার মহত্ব এবং তার করুণাসমুহকে, জাহান্নামের আযাবকে, ইসলামকে নিজের উপর আরোপিত করা তার জন্য অনেক কঠিন হবে| ফিকহের স্কলারগণ এই মর্মে ফতওয়া দিয়েছেন, যে এটি বান্দাকে ইসলাম পালনে সহজ করে দেয়| শরীরের ইসলামের সাথে মানায় নেওয়ার সহজতা, ইচ্ছা এগুলো নির্ভর করে অন্তরের বিশুদ্ধতার উপরে| তথাপি কোন ব্যক্তির আচরণ যদি তার শুধু অন্তরের বিশুদ্ধতাকে গুরুত্ব দেয় এবং ভালো আচরণ করে তবে শারীরিকভাবে ইসলাম মেনে না চলে তবে সে একজন মুলহিদ| এ ধরনের ব্যক্তিদের শিক্ষাকে ইস্তিদরাজ বলে| এই শিক্ষার অধিকারী এবং দানকারী উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে| অন্তরের বিশুদ্ধতা এবং নাফসে মুতমাইন্না নির্ভর করে কতটা শারীরিক ও ইচ্ছাকৃতভাবে সে ইসলামের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে| এধরনের মন্তব্য, আমার অন্তর পরিশুদ্ধ, আমার অন্তরের দিকে দেখ, তারাই বলে যারা ইসলামকে তাদের বিবেক বিবেচনা এবং শরীরের সাথে মানিয়ে নেই নি| এগুলো বলে তারা নিজেদের এবং তার আশেপাশের মানুষকে প্রতারিত করছে | ঈমানের গুণাবলী আহলে সুন্নাতের ঈমামগণের মতে ঈমানের গুণাবলী ৬টি| ১| আমানতু বিল্লাহঃ আমি বিশ্বাস করি আল্লাহ আজিমুশশান বর্তমান, তিনি এক অদ্বিতীয় | ইহার প্রতি আমার পুর্ণ ঈমান আছে | তাঁর কোন শরীক ও নজীর নেই| (তাঁর কোন অংশীদার এবং তাঁর সমতুল্য কিছু নেই) | ৫, তিনি নির্দিষ্ট অবস্থান হতে মুনাজ্জেহ মুক্ত, স্বাধীন] (তিনি একই স্থানে অবস্থান করেন না)| তিনি মুত্তাসসির, অর্থাৎ তিনি পরিপূর্ণ গুণাবলীতে গুণান্বিত| তাঁর মাঝে কামাল গুণাবলী বিরাজমান |
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।