Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ নূর ২৪ ৯৪ পারাঃ ১৮ হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তিন প্রকারের লোক জান্নাতে যাবে না এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের প্রতি করুণার দৃষ্টিতে ভাঁকাবেন না। তাঁরা হলো পিতা-মাতার অবাধ্য, পুরুষের সাদৃশ্য স্থাপনকারিণী স্ত্রী লোক এবং দাইয়ুস।১ তিন প্রকারের লোকের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা করুণার দৃষ্টিতে দেখবেন না। তারা হচ্ছেঃ পিতা-মাতার অবাধ্য, সদাসর্বদা মদ্যপানে অভ্যস্ত এবং দান করার পরে দানের খোঁটা দানকারী ।২ হযরত আবদুল্লাহ ইবনে উমার (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “তিন প্রকারের লোকের প্রতি আল্লাহ্‌ জান্নাত হারাম করে দিয়েছেন। তারা হলোঃ সদা মদ্যপানকারী, পিতা-মাতার অবাধ্য এবং পরিবারের মধ্যে মালিন্য কায়েমকারী ।”৩ হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সেঃ) বলেছেনঃ “দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না ।”5 হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছেনঃ “যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন পুণ্যশীল স্বাধীনা নারীকে বিয়ে করে ।”৫ নির্লজ্জ ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। হযরত ইবনে আব্বাস রোঃ) ও হযরত হারন (রাঃ) হতে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন যে, একটি লোক রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এসে বলেঃ “আমার স্ত্রীর প্রতি আমার খুবই ভালবাসা রয়েছে, কিন্তু তার অভ্যাস এই যে, সে কোন স্পর্শকারীর হাতকে ফিরিয়ে দেয় না।” রাসূলুল্লাহ সেঃ) তাকে বললেনঃ “তুমি তাকে তালাক দিয়ে দাও।” সে বললোঃ “তাকে ছেড়ে আমি ধৈর্যধারণ করতে পারবো না।” তখন রাসূলুল্লাহ সেঃ) তাকে বললেনঃ “তাহলে তুমি তাকে উপভোগ কর।” এ হাদীসটি ইমাম আবূ'আবদির রহমান আন্‌ নাসাঈ রেঃ) তার সুনান গ্রন্থের কিতাবুন্‌ নিকাহ্‌তে বর্ণনা করেছেন। কিন্তু তিনি বলেন! যে, এ হাদীসটি প্রমাণিত নয়। এর বর্ণনাকারী আবদুল করীম সুদৃঢ় নন। এর অন্য ১. যে পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সহবাসে দেয় ও তার উপার্জন খায়। ২. এ হাদীসটি ইমাম আহমাদ রেঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটিও মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। ৪. এ হাদীসটি আবূ দাউদ তায়ালেসী রেঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ৫. এ হাদীসটি ইমাম ইবনে মাজাহ (েঃ) বর্ণনা করেছেন । এর সনদ দুর্বল ।

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।