৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ নূর ২৪ ৯৩ পারাঃ ১৮ বলেঃ “কে ওটা মুরসিদ?” আমি উত্তরে বলিঃ হ্যা, আমি মুরসিদই বটে । সে খুবই খুশী হয় এবং বলেঃ চলো, আজ রাত্রে আমার ওখানেই থাকবে ।” আমি বলিঃ হে আন্নীক! জেনে রেখো যে, আল্লাহ তা“আলা ব্যভিচারকে হারাম ঘোষণা করেছেন। সে নিরাশ হয়ে যায়। সুতরাং আমাকে ধরিয়ে দেয়ার জন্যে সে উচ্চস্বরে চীৎকার করে বলেঃ “হে তাবুতে অবস্থানকারীরা! তোমরা সতর্ক হয়ে যাও, চোর এসে গেছে। এটাই হলো এ লোক যে তোমাদের বন্দীদেরকে চুরি করে নিয়ে যায়।” লোকেরা তার চীৎকার শুনে জেগে ওঠে এবং আটজন লোক আমাকে ধরবার জন্যে আমার গিছনে ছুটতে শুরু করে। আমি মুষ্টি বন্ধ করে খন্দকের পথ ধরে পলায়ন করি এবং একটি গুহায় প্রবেশ করে আত্মগোপন করি । তারা এ গুহার নিকট পৌঁছে যায় কিন্তু আমাকে দেখতে পায়নি । তারা সেখানে প্রত্রাব করতে বসে । আল্লাহর শপথ! তাদের প্রপ্রাব আমার মাথার উপর পড়ছিল। কিন্তু আল্লাহ তাদের চক্ষু অন্ধ করে দেন। তাদের দৃষ্টি আমার উপর পড়েনি। এদিক ওদিক খোজ করে তারা ফিরে যায়। আমি কিছুক্ষণ এঁ গুহায় কাটিয়ে দিলাম। শেষে যখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, তারা আবার শুয়ে গেছে তখন গুহা থেকে বের হয়ে পুনরায় আমি মক্কার পথ ধরি। সেখানে পৌঁছে আমি বন্দী মুসলমানকে আমার কোমরের উপর উঠিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করি। লোকটি খুব ভারী ছিল বলে আযখার নামক স্থানে পৌঁছে আমি ক্রান্ত হয়ে পড়ি। তাকে কোমর থেকে নামিয়ে আমি তার বন্ধনগুলো খুলে দিই। অতঃপর তাকে উঠিয়ে নামিয়ে নিয়ে গিয়ে আমি মদীনায় পৌঁছে যাই । আন্নাকের রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট অনুমতি প্রার্থনা করি। রাসূলুল্লাহ (সঃ) আমার কথা শুনে নীরবতা অবলম্বন করেন । আমি আবার তাকে জিজ্ঞেস করিঃ হে আল্লাহর রাসূল (সঃ)! আমি আনাককে বিয়ে কুরতে পারি কিঃ তিনি এবারও নীরব থাকেন। এ সময় উ255:5% 850 40544 ত৫- এই আয়াতটি অবতীর্ণ হয়।১ হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “যে ব্যভিচারীর উপর চাবুক লাগানো হয়েছে সে তার অনুরূপের সাথেই বিবাহিত হতে পারে ।”২ ১. এ হাদীসটি ইমাম তিরমিযী রেঃ) বর্ণনা করেছেন এবং তিনি হাদীসটিকে হাসান গারীব বলেছেন। ইমাম আবূ দাউদ (রঃ) ও ইমাম নাসাঈও (রঃ) তাদের সুনান গ্রন্থের কিতাবুন্ নিকাহতে এ হাদীসটি আনয়ন করেছেন । ২. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন । ইমাম আবু দাউদ (রঃ) এটা তার সুনানে তাখরীজ করেছেন ।
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।