Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ মু'মিনূন ২৩ | ৭8 পারাঃ ১৮ হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রোঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “আমি আমার প্রতিপালক মহামহিমাৰিত আল্লাহর নিকট প্রার্থনা করেছি যে, যেখানে আমার বিয়ে হয়েছে এবং যার সাথে আমি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছি তারা সবাই যেন জান্নাতে আমার সঙ্গ লাভ করে। আল্লাহ তা'আলা আমার এ দু'আ কবৃল করেছেন।” মহান আল্লাহ বলেনঃ যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম । যার একটি মাত্র পুণ্য পাপের উপর বেশী হবে সেই পরিত্রাণ পেয়ে যাবে। সে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ লাভ করবে । তার উদ্দেশ্য সফল হবে এবং যা থেকে সে ভয় করতো তা থেকে সে বেঁচে যাবে । পক্ষান্তরে, যাদের পাল্লা হালকা হবে, অর্থাৎ পুণ্যের চেয়ে পাপ বেশী হয়ে যাবে তারা হবে চরমভাবে ক্ষতিতস্ত। হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, কিয়ামতের দিন একজন ফেরেশতা দীড়ি-পাল্লার উপর নিযুক্ত থাকবেন অতঃপর পাপ ও পুণ্য ওজন করা হবে । যদি পুণ্য বেশী হয়ে যায় তবে তিনি উচ্চ স্বরে ঘোষণা করবেনঃ “অমুকের পুত্র অমুক মুক্তি পেয়ে গেছে। এরপর ক্ষতি ও ধ্বংস তার কাছেও যাবে না।” আর যদি পাপ বেশী হয়ে যায় তবে সবারই সামনে তিনি উচ্চ স্বরে ঘোষণা করবেনঃ “অমুকের পুত্র অমুক ধ্বংস হয়ে গেছে। এখন সে কল্যাণ লাভে বঞ্চিত হয়েছে।”* মহান আল্লাহর উক্তিঃ তারা জাহান্নামে স্থায়ী হবে । অর্থাৎ তারা চিরদিনই জাহান্নামে থাকবে । কখনো তাদেরকে তা থেকে বের করা হবে না। অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে । আগুনকে সরিয়ে ফেলার ক্ষমতা তাদের হবেনা। হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রথম অগ্নিশিখা তাদেরকে জড়িয়ে ধরামাত্রই তাদের গোশ্ত অস্থি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের পায়ের উপর পড়ে যাবে।২ ফলে তাদের চেহারা বীভৎস ও বিকৃত হয়ে যাবে। দাত বের হয়ে থাকবে, ওষ্ঠ উপরের দিকে উঠে ১. এটা হাফিয আবূ বকর আল বাযযার রেঃ) বর্ণনা করেছেন। এর সনদ দুর্বল । বর্ণনাকারী দাউদ ইবনে হাজর দুর্বল ও বর্জনীয় । ২. এ হাদীসটি ইবনে আবি হাতিমে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।