Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ মুমিনূন ২৩ ৭০ পারাঃ ১৮ তোমাদের কাছে তো ভয় প্রদর্শকের আগমন ঘটেছিল, সুতরাং (আজ ওসব কথা বলে কোন লাভ নেই, বরং) তোমরা শাস্তির স্বাদ গ্রহণ কর, অত্যাচারীদের জন্যে কোনই সাহায্যকারী নেই ।” (৩৫ ৪ ৩৭) এ সব আয়াতে এই বর্ণনা দেয়া হয়েছে যে, এইরূপ পাপী লোকেরা মৃত্যুর সময় এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে জাহান্নামের পাশে দণ্ডায়মান অবস্থায় দুনিয়ায় ফিরে আসার আকাজ্কা করবে এবং সৎ আমল করার অঙ্গীকার করবে। কিন্তু এ সময় তাদের মনোবাঞ্া পূর্ণ হবে না। এটা এ কথা যা এ ভয়াবহ অবস্থায় বাধ্য হয়েই তারা বলে ফেলবে । আর প্রকৃতপক্ষে ওটা শুধু তাদের মুখের কথা । যদি তাদেরকে দুনিয়ায় ফিরিয়েও দেয়া হয় তবুও তারা ভাল কাজ করবে না। বরং পূর্বে যেমন ছিল তেমনই থাকবে । _ তারা তো মিথ্যাবাদী ৷ কতই না ভাগ্যবান এ ব্যক্তি যে এই পার্থিব জীবনে ভাল কাজ করে থাকে । আর এ লোকগুলো কতই না হতভাগ্য যারা এ বিচার দিবসে ধন-মাল ও সন্তান-সন্ততির আকাজ্ষা করবে না এবং দুনিয়ার সৌন্দর্য ও জীকজমক তারা কামনা করবে না, বরং দুনিয়ায় মাত্র কয়েক দিন বাস করে সৎ কার্যাবলী সম্পাদন করার আকাঙ্কা করবে । কিন্তু সেই দিনের আকাজ্কা, কামনা ও বাসনা সবই বৃথা হবে। এটাও বর্ণিত আছে যে, যখন তারা এরূপ আকাঙ্জা করবে তখন আল্লাহ তা'আলা তাদেরকে ধমক দিয়ে বলবেনঃ “এটা শুধু তোমাদের মুখের কথা । এর পরেও তোমরা ভাল কাজ করবে না।” হযরত আ'লা ইবনে যিয়াদ (রঃ) কতই না সুন্দর কথা বলেছেন! তিনি বলেছেনঃ “তোমরা এটা মনে করে নাও যে, আমার মৃত্যু এসে গিয়েছিল, কিন্তু আল্লাহ তা'আলার নিকট কয়েক দিনের অবকাশ চেয়েছিলাম যাতে আমি পুণ্য অর্জন করতে পারি। তিনি আমাকে অবকাশ দিয়েছেন । সুতরাং এখন অন্তর খুলে পুণ্য কামানো আমার উচিত।” হযরত কাতাদা (রঃ) বলেনঃ “তোমরা কাফিরদের এই আকাঙ্ষার কথা স্মরণ করে নিজেদের জীবনের মুহূর্তগুলো আন্াহর আনুগত্যের কাজে লাগিয়ে দাও।” হযরত আবু হুরাইরা (রাঃ) বলেন যে, যখন কাফিরকে কবরে রাখা হয় এবং সে তার জাহান্নামের বাসস্থান দেখে নেয় তখন বলেঃ “হে আমার প্রতিপালক! আমাকে ফিরিয়ে দিন, আমি তাওবা করবো ও সৎ কার্যাবলী সম্পাদন করবো ।” উত্তরে বলা) হবেঃ “তোমাকে যে বয়স দেয়া হয়েছিল তা তুমি শেষ করে ফেলেছো ।”: অতঃপর তার কবরকে সংকুচিত করে দেয়া হবে এবং সর্প ও বিচ্ছু তাকে দংশন করতে থাকবে । ১. এটা মুহাম্মাদ ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছে।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।