Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ 889
📝 Text 📖 PDF

৬//৬/.030121761/১10.00]া) সূরাঃ মুমিনূন ২৩ ৬১ পারাঃ ১৮ নবী (েঃ)-কে বলেন, হে নবী (সঃ)! তুমি তাদেরকে বলঃ তবুও আল্লাহর শাস্তিকে ভয় করছো না কেন? কেন তোমরা তার সাথে অন্যদের উপাসনা করছো? হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) নিম্নের হাদীসটি প্রায়ই বর্ণনা করতেনঃ “অজ্ঞতার যুগে একটি স্ত্রী লোক পাহাড়ের চূড়ায় ছাগল চরাতো । তার সাথে তার পুব্রও থাকতো । একদা তার পুত্র তাকে জিজ্ঞেস করে, “আম্মা! বলুন তো, আপনাকে কে সৃষ্টি করেছেন? উত্তরে সে বলে, আল্লাহ ।' পুত্র প্রশ্ন করে- “আমার আব্বাকে কে সৃষ্টি করেছেন? সে জবাব দেয়, “আল্লাহ ।” ছেলে আবার জিজ্ঞেস করে, “আমাকে সৃষ্টি করেছেন কে? সে উত্তর দেয়, 'আল্লাহ।' পুত্র পুনরায় প্রশ্ন করে, “এই আকাশের সৃষ্টিকর্তা কে?' সে জবাবে বলে, “আল্লাহ ।” ছেলে প্রশ্ন করে, “যমীন সৃষ্টি করেছেন কে? সে উত্তর দেয়, 'আল্লাহ।' পুত্র জিজ্ঞেস করে, “এই পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন?” জবাবে সে বলে, “এইগুলোর সৃষ্টিকর্তাও আল্লাহ” ছেলে প্রশ্ন করে, “এই ছাগলগুলোর সৃষ্টিকর্তা কে? মা উত্তর দেয়, “এই ছাগলগুলোর সৃষ্টিকর্তাও আল্লাহই বটে।' ছেলেটি এসব উত্তর শুনে বলে, “সুবহানাল্লাহ! আল্লাহ তা'আলার এত বড় মাহাত্ম্য! অতঃপর তার অন্তরে আল্লাহর বিরাটত্‌ ও শ্রেষ্ঠতৃ এমনভাবে স্থান পেলো যে, সে কীপতে শুরু করলো এবং কম্পনের ফলে পাহাড়ের চূড়া থেকে নীচে পড়ে গিয়ে প্রাণ ত্যাগ করলো ।”+ এরপর মহামহিমান্বিত আল্লাহ্‌ বলেনঃ জিজ্ঞেস কর সবকিছুর কর্তৃত্‌ কার হাতে? রাসুলুল্লাহ (সঃ) প্রায়ই নিম্নলিখিত শব্দগুলোর মাধ্যমে শপথ করতেন, “ধার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ!” কোন গুরুতৃপূর্ণ শপথের সময় বলতেনঃ “যিনি অন্তরসমূহের মালিক এবং যিনি অন্তরসমূহের পরিবর্তনকারী তার শপথ!” ঘোষিত হচ্ছে-জিজ্ঞেস কর, কে তিনি যিনি সকলকে আশ্রয় দান করে থাকেন এবং যার উপর আশ্রয়দাতা নেই? অর্থাৎ তিনি এতো বড় নেতা ও অধিপতি যে, সমস্ত সৃষ্টি, আধিপত্য ও হুকুমত তারই হাতে রয়েছে । আরবে এই প্রথা ছিল যে, ১. এ হাদীসটি ইমাম আবূ বকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবিদ দুনিয়া (রঃ) তার শকিতাবৃত তাফাককুর ওয়াল ইতেবার' নামক গ্রন্থে আনয়ন করেছেন । এর একজন বর্ণনাকারী বুক্কেছেন ইমাম আলী ইবনুল মাদীনীর পিতা উবাইদুল্লাহ ইবনে জাফর আল মাদীনী। তার সম্পর্কে সমালোচনা করা হয়েছে। এসব ব্যাপার আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন ।

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.