Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ শুআ'রা ২৬ ৩১৫ পারাঃ ১৯ অপরাধ মার্জনা করবেন, কারণ €৮% গ/গ) ৫৮44%, 5৫ 21০ ০০৮০৮| ০9 ৩ ০1০০৬৬ আমরা মুমিনদের মধ্যে 7৮5 অগ্রণী । যাদুকরদের ঈমানের পরিপন্কতা দেখে বিস্মিত হতে হয়। তারা তো সবেমাত্র আল্লাহ তাঁআলার উপর ঈমান আনয়ন করেছে, অথচ তাদের ধের্য ও অটলতা এমনই যে, ফিরাউনের মত অত্যাচারী ও নিষ্ঠুর সম্রাট তাদের সামনে দীঁড়িয়ে তাদেরকে ধমকাচ্ছে, আর তারা নিউঁকি হয়ে তার মুখের সামনে তার ইচ্ছার বিপরীত জবাব দিচ্ছে। কুফরীর পর্দা তাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। তাই তারা বুক ফুলিয়ে ফিরাউনের সাথে মুকাবিলায় লেগে পড়েছে। তাদের অন্তরে এ বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে, হযরত মুসা (আঃ)-এর নিকট আল্লাহ প্রদত্ত মু'জিযা রয়েছে, এটা অর্জিত যাদু নয়। সুতরাং তারা সত্যকে কবূল করে নিয়েছে। ফিরাউন তাদের উপর তেলে বেগুনে জলে উঠেছে এবং তাদেরকে বলেছেঃ “তোমরা আমাকে কিছুই মনে করলে না? বরং আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুসা (আঃ)-কে মেনে নিলে? আমার নিকট অনুমতিও প্রার্থনা করলে না?” একথা বলার পর সে চিন্তা করলো যে, না জানি হয় তো যাদুকরদের পরাজিত হওয়া ও তাদের মুসলমান হয়ে যাওয়ার প্রভাব তথায় সমবেত লোকদের উপর পড়ে যাবে, তাই একটি কথা বানিয়ে নিয়ে বললোঃ “আমি বুঝতে পেরেছি যে, তোমরা সবাই মুসা আঃ)-এর শিষ্য এবং সে তোমাদের গুরু । সেই তোমাদের সবকে যাদু শিখিয়েছে ।”এটা ছিল ফিরাউনের সম্পূর্ণরূপে বে-ঈমানী ও প্রতারণামূলক কথা । ইতিপূর্বে যাদুকররা না হযরত মূসা আঃ)-কে দেখেছিল, না হযরত মুসা (আঃ) যাদুকরদেরকে চিনতেন । আল্লাহর পয়গম্বর তো নিজেই যাদু জানতেন না, সুতরাং অপরকে তিনি তা শিখাবেন কি করে? বুদ্ধির বিপরীত একথা বলে ফিরাউন যাদুকরদের ধমকাতে শুরু করলো এবং নিজের অত্যাচারমূলক নীতিতে নেমে আসলো । সে যাদুকরদেরকে বললোঃ “আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক হতে কর্তন করবো। অতঃপর তোমাদের সকলকে শৃলবিদ্ধ করে ছাড়বো ।” যাদুকরদের সবাই সমস্বরে জবাব দিলোঃ “এতে কোন ক্ষতি নেই। তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পার। এটাকে আমরা মোটেই পরোয়া করি না। আমাদেরকে তো

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।