৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ শুআ'রা ২৬ ৩১৩ পারাঃ ১৯ সৈন্য-সামন্তও ছিল । যাদুকরদেরকে সে তার সামনে ডাকিয়ে নিলো । যাদুকররা থাকবে তো? ফিরাউন জবাবে বললোঃ “হ্যা, হ্যা, শুধু পুরস্কার নয়, বরং তোমরা আমার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবে । তারা তখন আনন্দে আটখানা হয়ে ময়দানের দিকে চললো । সেখানে গিয়ে তারা হযরত মুসা (আঃ)-কে বললোঃ “তুমি প্রথমে উত্তাদী দেখাবে, না আমরাই প্রথমে দেখাবো?” হযরত মূসা (আঃ) উত্তরে বললেনঃ “তোমরাই প্রথমে দেখাও ।” অতঃপর যাদুকররা তাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করলো এবং বললোঃ “ফিরাউনের ইয্যতের শপথ! আমরাই বিজয়ী হবো ।” যেমন সাধারণ অজ্ঞ লোকেরা যখন কোন কাজ করে তখন বলেঃ “এটা অমুকের পুণ্যের কারণে হয়েছে।” সূরায়ে আ'রাফে রয়েছে যে, যাদুকররা মানুষের চোখে যাদু করে দেয় এবং তাদের মধ্যে আতংক সৃষ্টি করে ও বড় রকমের যাদু প্রকাশ করে। সূরায়ে তোয়া-হায় আছে যে, তাদের লাঠিগুলো ও তাদের রজ্জুগুলো তাদের যাদুর কারণে নড়ছে বলে অনুভূত হতে তাকে (শেষপর্যন্ত) । এখন হযরত মূসা (আঃ)-এর হাতে যে লাঠিটি ছিল তা তিনি ময়দানে নিক্ষেপ করেন। সাথে সাথে ওটা বিরাট অজগর হয়ে যায় এবং ময়দানে যাদুকরদের যতগুলো নযরবন্দীর জিনিস ছিল সবগুলোকেই খেয়ে ফেলে । সুতরাং হক বিজয়ী হয় এবং বাতিল পরাভূত হয়। যাদুকরদের সবকিছু নষ্ট হয়ে যায়। এ দেখে যাদুকররা সবাই মুসলমান হয়ে যায়। তারা বুঝতে পারে যে, একটি মাত্র লোক যাদু বিদ্যায় পারদর্শী বহু লোকের সাথে মুকাবিলা করে বিজয়ী হয়ে গেল এটা কোন সাধারণ লোক হতে পারে না। যাদু যাদুই বটে। আর এ লোকটির কাছে যা রয়েছে তা কখনো যাদু হতে পারে না, বরং এটা আল্লাহ প্রদত্ত মু'জিযা । স্তাব্রা সেখানেই আল্লাহর সামনে সিজদাবনত হয়ে পড়ে এবং সমবেত লোকদের সামনে নিজেদের আল্লাহ তা'আলার প্রতি ঈমান আনয়নের কথা ঘোষণা করে। ভারা বলেঃ “আমরা জগতসমূহের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম 1” অতঃপর নিজেদের কথাকে আরো সুস্পষ্ট করার জন্যে বলেঃ “জগতসমূহের প্রতিপালক বলতে আমরা তীকেই বুঝাচ্ছি যাকে হযরত মুসা (আঃ) ও হযরত হাব্ন (আঃ) তাদের প্রতিপালক বলছেন ।”
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।