৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ শুআ'রা ২৬ ৩০৪ পারাঃ ১৯ আল্লাহ তা'আলা স্বীয় বান্দা এবং রাসূল হযরত মূসা কালীমুল্লাহ (আঃ)-কে যে নির্দেশ দিয়েছিলেন এখানে তিনি তারই বর্ণনা দিচ্ছেন। তুর পাহাড়ের ডান দিক হতে আল্লাহ্ তা'আলা তাকে ডাক দেন, তার সাথে কথা বলেন এবং তাকে নিজের রাসূল ও মনোনীত বান্দারপে নির্বাচন করেন। তাকে তিনি ফিরাউনের নিকট প্রেরণ করেন, যে ছিল চরম অত্যাচারী বাদশাহ । তার মধ্যে আল্লাহর ভয় মোটেই ছিল না । হযরত মুসা (আঃ) মহান আল্মাহর নিকট স্থীয় দুর্বলতার কথা প্রকাশ করেন এবং তা তার পক্ষ থেকে দূর করে দেয়া হয়। যেমন সুরায়ে তোয়া-হায় তীর প্রার্থনার পরে বলা হয়ঃ 4.2 ৫ এ: 5521 05 অর্থাৎ “হে মূসা আঃ)! তোমার প্রার্থিত জিনিস তোমাকে দিয়ে দেয়া হলো ।” (২০ ৩৬) এখানে তিনি তার ওজর বর্ণনা করে বলেনঃ “আমার হৃদয় সংকুচিত হয়ে পড়ছে, আমার জিহ্বায় জড়তা রয়েছে। সুতরাং (আমার বড় ভাই) হারূন (আঃ)-কেও আমার সাথে নবী বানিয়ে দিন। আর আমি তাদেরই মধ্য হতে একজন কিবতীকে বিনা দোষে মেরে ফেলেছিলাম । এঁ কারণে আমি মিসর ছেড়েছিলাম। তাই এখন আমার ভয় হচ্ছে যে, তারা হয়তো আমাকে হত্যা করে ফেলবে ।” জবাবে মহান আল্লাহ তাকে বললেনঃ “ভয়ের কোন কারণ নেই। তোমার ভাইকে আমি তোমার সঙ্গী বানিয়ে দিলাম এবং তোমাদেরকে উজ্জ্বল দলীল প্রদান করলাম । সুতরাং তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। তোমরা ও কাছে যাও এবং তাকে বুঝাতে থাকো । তোমাদের সাথে আমার সাহায্য রয়েছে । তোমাদের ও তাদের সব কথাই আমি শুনতে থাকবো এবং তোমাদের সবকিছুই আমি দেখতে থাকবো । আমার হিফাযত, সাহায্য-সহানুভূতি এবং পৃষ্ঠপোষকতা তোমাদের সাথে রইলো । কাজেই তোমরা উভয়ে ফিরাউনের কাছে গিয়ে বল, আমরা জগতসমূহের প্রতিপালকের রাসূলরূপে, তোমার নিকট প্রেরিত হয়েছি।” যেমন অন্য আয়াতে রয়েছেঃ ৫4৮০১ 01 অর্থাৎ “আমরা দু'জন তোমার প্রতিপালকের রাসূল” (২০৪ ৪৭) আল্লাহ তাদেরকে আরো বলতে বললেনঃ বানী ইসরাঈলকে আমাদের সাথে পাঠিয়ে দাও। তারা আল্লাহর মুমিন বান্দা। তুমি তাদেরকে তোমার দাস বানিয়ে রেখেছো এবং তাদের অবস্থা করেছো অত্যন্ত শোচনীয় ৷ তুমি তাদের দ্বারা লাঞ্কনার সাথে সেবার কাজ করিয়ে নিচ্ছ
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।