Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ ফুরকান ২৫ ২৭৫ পারাঃ ১৯ তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা ও অধিপতি । তিনিই সব কিছুর আহার্যদাতা । তিনি স্বীয় ক্ষমতাবলে আসমান যমীনের ন্যায় বিরাট মাখলুককে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। কার্ধাবলীর তদবীর ও ফলাফল তারই পক্ষ হতে এবং তারই হুকুম ও তদবীরের মাধ্যমে হয়ে থাকে । তীর ফায়সালা সত্য, সঠিক ও উত্তমই হয়। তীর সত্তা ও গুণাবলী সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞাসাবাদ করে দেখো । এটা স্পষ্টভাবে প্রতীয়মান যে, আল্লাহর সত্তা সম্বন্ধে পূর্ণ অবগতি একমাত্র রাসূলুল্লাহ (সঃ)-এরই ছিল যিনি দুনিয়া ও আখিরাতে সাধারণভাবে সমস্ত আদম সন্তানের নেতা ছিলেন । একটি কথাও তিনি নিজের পক্ষ থেকে বানিয়ে বলেননি । বরং তিনি যা কিছু বলতেন আল্লাহর পক্ষ হতে আদিষ্ট হয়েই বলতেন। তিনি আল্লাহ তা'আলার যে গুণাবলীর বর্ণনা দিয়েছেন সেগুলোর সবই সত্য । তিনি যা কিছু সংবাদ দিয়েছেন তার সবই সঠিক। প্রকৃত ও সত্য ইমাম তিনিই। সমস্ত বিবাদের মীমাংসা তীরই নির্দেশক্রমে করা যেতে পারে । যে তীর কথা বলে সে সত্যবাদী । আর যে তার বিপরীত কথা বলে সে মিথ্যাবাদী এবং তার কথা প্রত্যাখ্যাত হবে। সে যে কেউই হোক না কেন। আন্মাহর ফরমান অবশ্যই পালনীয় । মহান আল্লাহ বলেনঃ ৮৫০৯৮০6৫৯৫ ১৮21 রে 2০৮৫ ০৮৪১৩ ৩ অর্থাৎ “কোন বিষয়ে যদি তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় তবে তা আল্লাহ ও তার রাসুল (সঃ)-এর দিকে ফিরিয়ে দাও ।” €৪ £ ৫৯) আর এক জায়গায় রয়েছেঃ গর হু 275727625৫৩ 00627 5722 ১ অর্থাৎ “যে ব্যাপারেই তোমরা মতানৈক্য কর, ওর ফায়সালা আল্লাহর নিকট রয়েছে ।” (৪২ ৪ ১০) অন্য এক জায়গায় বলেনঃ £5/21€5 ₹:৬৮/5/ 4502৮ -১১০৪ ৩০৩ ৮5 ০5 অর্থাৎ “তোমার প্রতিপালকের কথা যা খবরের ব্যাপারে সত্য ও ফায়সালা হিসেবে ন্যায়, পূর্ণ হয়ে গেছে।” (৬ $ ১১৬) এটাও বর্ণিত আছে যে, এর দ্বারা কুরআনকে বুঝানো হয়েছে। মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যদেরকে সিজদা করতো । তাদেরকে যখন 'রহমান'কে সিজদা করার কথা বলা হতো তখন তারা বলতোঃ আমরা

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।