Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ মু'মিনূন ২৩ ২৫ পারাঃ ১৮ পানিকে জমিতে স্থির রাখেন এবং জমিকে এঁ পানি শোষণ করার ক্ষমতা দান করেন, যাতে ওটা ওর মধ্যেই বীজকে পানি পৌছিয়ে দিতে পারে। এরপর তিনি বলেনঃ আমি এঁ পানিকে অপসারিত করতেও সক্ষম অর্থাৎ আমি ইচ্ছা করলে পানি বর্ষণ নাও করতে পারি । আমি ইচ্ছা করলে এ পানি কংকরময় ভূমিতে এবং পাহাড়ে ও জঙ্গলে বর্ধাতে পারি । আমি যদি চাই তবে পানিকে তিক্ত ও লবণাক্ত করতে পারি । ফলে তা তোমরা নিজেরাও পান করতে পারবে না, তোমাদের গবাদি পশুকেও পান করাতে পারবে না এবং এ পানি দ্বারা ফসল উৎপাদন করতেও সক্ষম হবে না। আর তোমরা এঁ পানিতে গোসলও করতে পারবে না। আমি ইচ্ছা করলে মাটিতে এ শক্তি দিবো না যার সাহায্যে সে পানি শোষণ করতে পারে । বরং এ পানি মাটির উপরেই ভেসে বেড়াবে । এটাও আমার অধিকারে আছে যে, আমি এ পানি এমন দূর-দৃরান্তের বিলে বর্ষিয়ে দিবো যে, তা তোমাদের কোনই কাজে আসবে না, তোমাদের কোনই উপকার হবে না। এটা আমার এক বিশেষ রহমত ও অনুগ্হ যে, মেঘ হতে আমি সুমিষ্ট, উত্তম, হালকা ও সুস্বাদু পানি বর্ষণ করে থাকি। অতঃপর ওটা জমিতে পৌছিয়ে দিই। ফলে জমিতে ফসল হয় এবং বাগানে পানি বর্ষণের ফলে বাগানের গাছ-পালাগুলো সতেজ হয়। তোমরা নিজেরা এই পানি পান কর, জীব-জন্তুকে পান করাও এবং এই পানিতে গোসল করে দেহ-মন পবিত্র করে থাকো । সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর । আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে বিশ্বপ্রতিপালক আল্লাহ তা'আলা তোমাদের জীবিকার ব্যবস্থা করেন। জমি শস্য-শ্যামল হয়ে ওঠে । ফলের বাগান সবুজ- শ্যামল আকার ধারণ করে। বাগান তখন সুন্দর ও সুদৃশ্য হয় এবং সাথে সাথে খুব উপকারী হয়। মহান আল্লাহ আরববাসীর পছন্দনীয় ফল খেজুর ও আঙ্গুর জন্নিয়ে থাকেন। অনুরূপভাবে প্রত্যেক দেশবাসীর জন্যেই তিনি বিভিন্ন প্রকারের ফলের ব্যবস্থা করে দেন। পুরোপুরিভাবে এগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা কারো নেই। বহু ফল আল্লাহ মানুষকে দান করেছেন । যেগুলোর সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে তারা ওগুলোর স্বাদও গ্রহণ করে থাকে । এরপর মহামহিমািত আন্নাহ যায়তুন গাছের বর্ণনা দিচ্ছেন। তুরে সীনা হলো এঁ পাহাড় যার উপর আল্লাহ তা“আলা হযরত মুসা (আঃ)-এর সাথে কথা বলেছিলেন এবং ওর আশে পাশের পাহাড়গুলো । তৃর এ পাহাড়কে বলে যাতে গাছপালা থাকে এবং থাকে সদা সবুজ-শ্যামল ৷ এরূপ না হলে ওকে 'জাবাল'

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।