৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ ফুরকান ২৫ ২৫৮ পারাঃ ১৯ পারবো না।” অবশেষে আল্লাহ তা'আলা এ নবীর রহ কবয করে নেন। এরপর এ কালো দাসটি ঘুম থেকে জাত হয়। অতঃপর রাসূলুন্রহ (সঃ) বলেনঃ “নিশ্চয়ই এ কালো দাসটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে।”১ ইবনে জারীর (রঃ) বলেনঃ এ লোকগুলোকে এ আসহাবুর রাস্স-এর উপর স্থাপন করা বৈধ নয় যাদের বর্ণনা কুরআন কারীমে দেয়া হয়েছে । কেননা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে, তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন। বরং এরা হলো ওরাই যারা তাদের পূর্বপুরুষদের ধ্বংসের পর তাদের নবীর উপর ঈমান এনেছিল । এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । ইমাম ইবনে জারীর (রঃ) এ মতটি পছন্দনীয় মনে করেছেন যে, আসহাবুর রাস্স দ্বারা এ আসহাবুল উখদৃদ (কুণ্ডের অধিপতিদের) -কে বুঝানো হয়েছে যাদের ঘটনা কুরআন কারীমের সূরায়ে বুরূজে বর্ণিত হয়েছে। এসব ব্যাপারে সঠিক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ । মহান আল্লাহর উক্তিঃ আমি ধ্বংস করেছিলাম) তাদের অন্তর্বতীকালের বহু সম্প্রদায়কেও। %, -এর অর্থ হলো সম্প্রদায় বা জাতি। যেমন তিনি বলেনঃ ৫8 (45 ১১ ৬১ 0 অর্থাৎ “তাদের পরে আমি সৃষ্টি করেছি অন্যান্য জাতি বা সম্প্রদায়সমূহকে ।” (২৩ £ ৪২) কারো কারো মতে £প% -এর সীমা হলো একশ বিশ বছর। কেউ কেউ একশ বছরও বলেছেন । কারো মতে আশি বছর । আবার কারো কারো উক্তি চল্লিশ বছরও রয়েছে। কারো কারো এগুলো ছাড়া অন্য উক্তিও আছে। প্রকাশমান উক্তি এই যে, £+€ বলা হয় পরস্পর একই যুগে বসবাসকারী জাতি বা সম্প্রদায়সমূহকে । অতঃপর যখন তারা বিদায় গ্রহণ করে এবং ছেড়ে যায় তাদের পিছনে তাদের বংশধরকে, তখন সেটা হয় অপর যুগ। যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছেঃ “আমার যুগ সর্বোত্তম যুগ । তারপর উত্তম হলো ওর নিকটবর্তা যুগ এবং তারপর ওর নিকটবর্তী যুগ ।” ১. ইমাম ইবনে জারীর (রঃ) এটা এভাবে মুরসালরূপে বর্ণনা করেছেন। কিন্তু এতে বড়ই অস্বাভাবিকতা.ও অস্বীকৃতি রয়েছে এবং সম্ভবতঃ এ ব্যাপারে একটির মধ্যে অপরটি ঢুকিয়ে দেয়া হয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন।
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।