Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ ফুরকান ২৫ ২৫৭ পারাঃ ১৯ ইবনে ইসহাক (রঃ) মুহাম্মাদ ইবনে কা'ৰ রোঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ কিয়ামতের দিন লোকদের মধ্যে যে লোকটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সে হলো কালো দাস। ঘটনা এই যে, আল্লাহ তা“আলা এক গ্রামবাসীর নিকট একজন নবী প্রেরণ করেন। এ কালো দীসটি ছাড়া এ গ্রামের আর কেউই তার উপর ঈমান আনেনি । গ্রামবাসী নবীর সাথে শত্রুতা করতে শুরু করলো । তারা তার জন্যে একটা কূপ খনন করলো । অতঃপর তারা তাকে এ কুপের মধ্যে ফেলে দিয়ে কঠিন ভারী পাথর দ্বারা ওর মুখ বন্ধ করে দিলো। এ দাসটি বনে গিয়ে কাঠ কাটতো এবং কাঠ পিঠে বহন করে এনে বাজারে বিক্রী করতো । এ মূল্য দ্বারা সে খাদ্য ও পানীয় ক্রয় করতো । তারপর এগুলো সে এ কুপটির নিকট নিয়ে আসতো । অতঃপর সে কৃপের মুখ হতে এ শক্ত পাথরটি উঠিয়ে নিতো এবং ওটা ওঠাতে আল্লাহ তা'আলা তাকে সাহায্য করতেন। তারপর তার খাদ্য ও পানীয় সে এ কূপের মধ্যে নামিয়ে দিতো এবং পরে ওর মুখ পূর্বের ন্যায় বন্ধ করে দিতো । আল্লাহ যতদিন চাইলেন এরূপ হতে থাকলো । এরপর একদিন সে অভ্যাসমত কাঠ কাটতে গেল এবং কাঠ কেটে বোঝা বাধলো। অতঃপর বোঝাটি বহন করার ইচ্ছা করলো । কিন্তু তন্দ্রা এসে যাওয়ায় সে শুয়ে পড়লো এবং অবশেষে গভীর ঘুমে ঢলে পড়লো । আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সাত বছর রাখলেন। অতঃপর সে জেগে উঠলো এবং গা মোচড় দিয়ে পার্শ্ব পরিবর্তন করলো । আবার আল্লাহ তাকে সাত বছর ঘুমিয়ে রাখলেন । অতঃপর সে জেগে উঠলো এবং কাঠের বোঝাটি বহন করে নিয়ে চললো । সে ধারণা করলো যে, সে দিনের এক ঘন্টাকাল ঘ্বমিয়েছে। সে গ্রামে আসলো এবং তার কাঠের বোঝাটি বিক্রী করলো । তা দিয়ে সে খাদ্য ও পানীয় কিনলো যেমন সে ইতিপূর্বে করতো । তারপর যে জায়গায় কৃপটি ছিল তা সে খুঁজতে লাগলো। কিন্তু জায়গাটি সে পেলো না। তার ঘুমের অবস্থায় তাদের কওমের শুভজ্ঞান ফিরে এসেছিল । তাই কৃপের মধ্য হতে তারা তাদের নবীকে বের করেছিল এবং তার উপর ঈমান এনে তীর সত্যতা স্বীকার করে নিয়েছিল। তাদের নবী তাদেরকে জিজ্ঞেস করেছিলেনঃ “এ কালো দাসটির কি হয়েছে বা সে কোথায় গেছে?” তারা উত্তরে বলেছিলঃ “আমরা তার সম্পর্কে কিছুই জানি না বা বলতে -_7৯

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।