৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ ফুরকান ২৫ ২৪৫ পারাঃ ১৯ সুতরাং তারা দানব, মানব এবং সমুদয় মাখলুককে পরিবেষ্টন করে ফেলবে । এরপর দ্বিতীয় আকাশ বিদীর্ণ হবে এবং ওর অধিবাসীরা নীচে নেমে আসবে। তারা তাদের পূর্বে অবতণকারী ফেরেশতাদেরকে ও জিন, মানুষ এবং সমস্ত মাখলুককে পরিবেষ্টন করবে । আর এই দ্বিতীয় আকাশের অধিবাসীদের সংখ্যা হবে দুনিয়ার আকাশের অধিবাসী এবং সমস্ত সৃষ্টজীব অপেক্ষা বেশী । তারপর তৃতীয় আকাশ ফেটে যাবে এবং ওর অধিবাসীরা নীচে অবতরণ করবে তারা তখ্যায় দ্বিতীয় আকাশের অধিবাসী, দুনিয়ার আকাশের অধিবাসী এবং সমস্ত সৃষ্টজীব অপেক্ষা অধিক হবে। তারা তাদের পূর্বে অবতারিত ফেরেশতাসমূহ, দানব, মানব এবং সমুদয় মাখলুককে পরিবেষ্টন করবে। অতঃপর অনুরূপভাবে প্রত্যেক আকাশই ফেটে যাবে এবং শেষ পর্যন্ত সপ্তম আকাশ বিদীর্ণ হবে এবং ওর অধিবাসীরা নীচে নেমে আসবে যাদের সংখ্যা ছয় আকাশের অধিবাসী, দানব, মানব এবং সমস্ত সৃষ্টজীব অপেক্ষা বেশী হবে। তারা তাদের পূর্বে অবতারিত আকাশসমূহের অধিবাসী, জিন, মানুষ এবং সমস্ত মাথলুককে পরিবেষ্টন করবে। আর আমাদের মহামহিমাৰিত প্রতিপালক মেঘমালার ছায়ায় অবতরণ করবেন এবং তার চতুর্দিকে তার নৈকট্য লাভকারী ফেরেশতাগণ থাকবেন যাদের সংখ্যা সপ্ত আকাশের অধিবাসী দানব, মানব ও সমস্ত সৃষ্টজীব অপেক্ষা বেশী হবে। বর্শার ফলকের গিঁটের মত তাদের শিং থাকবে । তারা আরশের নীচে অবস্থান করবেন। তীরা মহামহিমান্বিত আল্লাহর তাসবীহ-তাহলীল পাঠে এবং তার মহিমা ও পবিত্রতা ঘোষণায় লিপ্ত থাকবেন। তীদের পায়ের পাতা ও পায়ের গিটের মধ্যকার দূরত্ব হবে পাচশ" বছরের পথ। পায়ের গিট ও হাটুর মধ্যকার দূরত্ হবে পাঁচশ” বছরের পথ । হাঁটু হতে কোমর পর্যন্ত জায়গার দূরত্ব হবে পাচশ' বছরের পথ। কোমর থেকে নিয়ে বুকের উপরের অস্থি পর্যন্ত স্থানের দূরত্ হবে পাঁচশ' বছরের পথ। বক্ষের উপরোস্থিত অস্থি হতে কানের লতি পর্যন্ত জাব্রগার দূরত্ব হবে পাঁচশ বছরের পথ । আর সেখান থেকে উপরের শেষাংশ পর্বত স্থানের দূরতৃ হবে পীচশ' বছরের পথ জাহান্নাম এর অনুভূতি স্কল।”১ ইউসুফ ইবনে মাহরান (রঃ) হতে বর্ণিত আছে যে, তিনি হযরত ইবনে আব্বাস (রোঃ)-কে বলতে শুনেছেনঃ এই আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে তখন ১. এ্জৰে এটা ইবনে আবি হাতিম রেঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।