৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ ফুরকান ২৫ ২১৯ পারাঃ ১৮ মধ্যেই কাটিয়েছেন । তার এ জীবন তাদের মধ্যে এমনভাবে কেটেছে যে, তার এ দীর্ঘ জীবনের মধ্যে এমন একটিও ঘটনা ঘটেনি যার ফলে তীর প্রতি কোন প্রকার দোষারোপ করা যেতে পারে। মক্কাবাসী তার এক একটি গুণের উপর পাগল ছিল । তার মধুর চরিত্র এবং উত্তম ব্যবহারে তারা এমনভাবে মুগ্ধ ছিল যে, তাকে তারা মুহাম্মাদ আমীন (সঃ) বলে অত্যন্ত স্নেহের সুরে আহ্বান করতো । কোন এমন অন্তর ছিল যাতে তিনি বাসা বাধেননিঃ কোন এমন চক্ষু ছিল যাতে তীর মর্যাদা প্রকাশিত হয়নি? কোন এমন সমাবেশ ছিল যেখানে তীর সম্পর্কে উত্তম আলোচনা হয়নিঃ কোন এমন লোক ছিল যে তীর বুযর্ীঁ, সত্যবাদিতা, বিশ্বস্থৃতা ও সততার উক্তিকারী ছিল না? অতঃপর তাকেই যখন মহান আল্লাহ তখন শুধু বাপ-দাদার রীতি-নীতি ও কু-প্রথা উঠে যেতে দেখে এ নির্বোধের দল তার শক্র হয়ে দীড়ায়, তার বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দেয় এবং তার প্রতি নানারূপ মিথ্যা অপবাদ আরোপ করে । তার সম্পর্কে তারা নানারূপ মন্তব্য করে। কেউ তাকে কবি বলে, কেউ বলে যাদুকর এবং কেউ বলে পাগল । কি করে তারা তাদের বাপ-দাদাদের অজ্ঞতাপূর্ণ রীতি-নীতি ও কু-প্রথা ঠিক রাখতে পারে এই চিন্তাতেই তারা সদা নিমগ্ন থাকে । তারা এ চিন্তাও করতে থাকে যে, কোনক্রমেই যেন তাদের মিথ্যা ও বাজে উপাস্যদের পতাকা উল্টোমুখে পতিত না হয় এবং অজ্ঞতার অন্ধকারে পরিপূর্ণ দুনিয়া আল্লাহর জ্যোতিতে জ্যোতির্ময় না হয়। এখন তাদেরকে মহান আল্লাহর পক্ষ হতে জবাব দেয়া হচ্ছেঃ হে নবী (সঃ)! তুমি বলে দাও- এই কুরআন তো তিনিই অবতীর্ণ করেছেন যিনি আকাশমগ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন। যার থেকে এক জণু-পরিমাণ জিনিসও লুক্কায়িত নয় ৷ এতে অতীতের যেসব ঘটনার বর্ণনা রয়েছে তার সবই সত্য ৷ ভবিষ্যতে যা কিছু ঘটবার বর্ণনা দেয়া হয়েছে সেগুলোও সত্য । যা কিছু হয়ে গেছে এবং যা কিছু হবে সবই আন্মাহর কাছে সমান । তিনি অদৃশ্যকে এ ভাবেই জানেন যেমন তিনি জানেন দৃশ্যকে। এরপর মহামহিমাব্িত আল্লাহ বলেন যে, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু । তার এ কথা বলার কারণ হলো যাতে মানুষ তার. থেকে নিরাশ না হয়ে যায়। তারা যেন এ আশা করতে পারে যে, তারা যত কিছু অন্যায় ও দুষ্কার্য করুক না কেন, পরে যদি তারা শুদ্ধ অন্তঃকরণে সমস্ত পাপ হতে তাওবা করতঃ-তার দিকে ঝুঁকে পড়ে তবে তিনি তাদের পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। এরূপ আশা পেয়ে হয়তো তারা তাদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত ও লঙ্জিত হবে এবং মহান প্রতিপালকের সন্তুষ্টির সন্ধানী হবে ।
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।