৬/৬//.0019171/১109.00া) সূরাঃ নূর ২৪ ১৬৫ | পারাঃ ১৮ হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে যাতে আল্লাহর নাম যিকর করা হয়, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন ।”১ হযরত আয়েশা রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) মহল্লায় মসজিদ নির্মাণ করার এবং ওটাকে পাক-পবিভ্র ও সুগন্ধময় করে রাখার নির্দেশ দিয়েছেন ।”২ হযরত উমার (রাঃ) বলেনঃ “তোমরা লোকদের জন্যে মসজিদ নির্মাণ কর যেখানেই জায়গা পাও। কিন্তু লাল ও হলদে রঙ থেকে বেঁচে থাকো, যাতে মানুষ ফিত্নায় না পড়ে।”৩ রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “কোন কওমের আমল কখনো খারাপ হয় না যে পর্যন্ত না তারা তাদের মসজিদগুলোকে রঙিন, নকশা বিশিষ্ট ও চাকচিক্যময় ০] করে। হযরত ইবনে আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “মসজিদগুলোকে উচ্চ ও পাকা করে নির্মাণ করতে আমি আদিষ্ট হইনি।”€ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “নিশ্চয়ই তোমরা তোমাদের মসজিদগুলোকে সুন্দর চাকচিক্যময় ও নকশা বিশিষ্ট বানাবে যেমন ইয়াহুদী ও ৃষ্টানরা বানিয়েছিল (অর্থাৎ তাদের অনুকরণ করা ঠিক নয়)।” হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না লোকেরা মসজিদগুলোর ব্যাপারে পরস্পর একে অপরের উপর ফখর ও গর্ব প্রকাশ করবে ।”৩ ১. এহাদীসটি ইমাম ইবনে মাজাহ্ (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) ছাড়া অন্যান্য আহলুস সুনান বর্ণনা ও করেছেন। ৩. এটা ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। ৪. এ হাদীসটি ইমাম ইবনে মাজাহ্ (রঃ) বর্ণনা করছেন। কিন্তু এর সনদ দুর্বল । &- এ হাদীসটি ইমাম আবূ দাউদ বর্ণনা করেছেন। ৬. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) এবং ইমাম তিরমিযী রেঃ) ছাড়া অন্যান্য আহলে সুনান বর্ণনা কক্ছেন।
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।