৬//৬/.030121761/১10.00]া) সূরাঃ নূর ২৪ ১৪১ পারাঃ ১৮ হযরত উবাইদাহ (রাঃ) বলেন যে, যে কাজের পরিণাম হলো আন্মাহ তা'আলার অবাধ্যতা ওটাই কবীরা গ্রনাহ। দৃষ্টি পড়ার পর অন্তরে ফাসাদ সৃষ্টি হয় বলেই লজ্জাস্থানকে রক্ষা করার জন্যে দৃষ্টি নিষ্মমুখী রাখার নির্দেশ দেয়া হয়েছে। দৃষ্টিও ইবলীসের তীরসমূহের মধ্যে একটি তীর । সুতরাং ব্যভিচার হতে বেঁচে থাকা জরুরী এবং দৃষ্টিকে নিষ্নমুখী রাখাও জরুরী । যেমন হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “নিজের লজ্জাস্থানের হিফাযত কর, তোমার পত্বী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া (সবারই সংস্পর্শ থেকে)।”১ মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ এটাই তাদের জন্যে উত্তম । অর্থাৎ তাদের অন্তর পবিত্র রাখার ব্যাপারে এটাই উত্তম পন্থা । যেমন বলা হয়েছেঃ যে ব্যক্তি স্বীয় দৃষ্টিকে হারাম জিনিসের উপর নিক্ষেপ করে না, আল্লাহ তার চক্ষু জ্যোতির্ময় করে তোলেন এবং তার অন্তরও আলোকময় করে দেন। হযরত আবূ উমামা রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সেঃ) বলেছেনঃ “যার দৃষ্টি কোন স্ত্রীলোকের সৌন্দর্ষের প্রতি পতিত হয়, অতঃপর দৃষ্টি সরিয়ে নেয়, আল্লাহ তা"আলা এর বিনিময়ে তাকে এমন এক ইবাদত দান করেন যার মজা বা স্বাদ সে তার অন্তরেই উপভোগ করে ।”২ হযরত আবু উমামা (রাঃ) হতে মারফু'রূপে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “হয় তোমরা তোমাদের দৃষ্টি নিম্নমুখী রাখবে, নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখবে এবং মুখমগ্ডলকে সোজা রাখবে, না হয় আল্লাহ তোমাদের চেহারা বদলিয়ে দিবেন।”৩ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সেঃ) বলেছেনঃ “দৃষ্টি শয়তানী তীরসমূহের মধ্যে একটি তীর । যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের দৃষ্টিকে সংযত রাখে, আল্লাহ তার অন্তরে এমন ঈমানের জ্যোতি সৃষ্টি করে দেন যে, সে ওর মজা উপভোগ করে থাকে ।”৪ ১. এ হাদীসটি মুসনাদে আহমাদ ও সুনান গ্রন্থে বর্ণিত আছে ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন । এ হাদীসের সনদগ্ডলো দুর্বল বটে কিন্তু এটা উহ্মসাহ প্রদানের হাদীস । এসব হাদীসের সনদের প্রতি তেমন বেশী লক্ষ্য রাখা হয় না। ৩. এ হাদীসটি তিবরানী (রঃ) বর্ণনা করেছেন । ৪. এ হাদীসটিও ইমাম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।