Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ নূর ২৪ ১৪০ পারাঃ ১৮ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেনঃ যেগুলোর প্রতি দৃষ্টিপাত করা আমি হারাম করেছি ওগুলোর প্রতি দৃষ্টিপাত করো না। হারাম জিনিস হতে চক্ষু নীচু করে নাও। যদি আকস্মিকভাবে দৃষ্টি পড়েই যায় তবে দ্বিতীয়বার আর দৃষ্টি ফেলো না। হযরত জারীর ইবনে আবদিল্লাহ বাজালী রোঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেবে ।”১ দৃষ্টি নিন্নমুখী করা, এদিক ওদিক দেখতে শুরু না করা, আল্লাহর হারামকৃত জিনিসগুলোকে না দেখা এই আয়াতের উদ্দেশ্য। হযরত বুরাইদা রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত আলী (রোঃ)-কে বলেনঃ “হে আলী রোঃ)! দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না । হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্যে ক্ষমার, কিছু পরবর্তী দৃষ্টি তোমার জন্যে ক্ষমার যোগ্য নয়।” | সহীহ হাদীসে হযরত আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “পথের উপর বসা হতে তোমরা বেঁচে থাকো।” সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কাজ কর্মের জন্যে এটা তো জরুরী?” উত্তরে তিনি বললেনঃ “আচ্ছা, তাহলে পথের হক আদায় কর।” সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল সেঃ)! পথের হক কি?” জবাবে তিনি বললেনঃ “দৃষ্টি নি্নমুখী করা, কাউকেও কষ্ট না দেয়া, সালামের উত্তর দেয়া, ভাল কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা ।” হযরত আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছেনঃ “তোমরা ছ'টি জিনিসের দায়িত্‌ নিয়ে যাও, তাহলে আমি তোমাদের জন্যে জান্নাতের দায়িত্‌ নিচ্ছি। ছ'টি জিনিস হলোঃ কথা বলার সময় মিথ্যা বলো না, আমানতের খিয়ানত করো না, ওয়াদা ভঙ্গ করো না, দৃষ্টি নিশ্নমুখী রাখবে, হাতকে যুলুম করা হতে বাঁচিয়ে রাখবে এবং নিজেদের লজ্জাস্থানের হিফাষত করবে ।”$ রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের (রক্ষার) দায়িত্ব নেবে, আমি তার জন্যে জান্নাতের দায়িত্‌ নেবো ।”5 ১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) তার সহীহ খন্থে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি আবুল কাসেম আল বাগাভী (রঃ) বর্ণনা করেছেন। ৪. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।