Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১10.00]া) সুরাঃ নুর ২৪ ১৩৩ পারাঃ ১৮ জবাবও দেন। কিন্তু তিনি শুনতে পান না। এরপর রাসূলুল্লাহ (সঃ) সেখান থেকে ফিরে আসতে শুরু করেন৷ এ দেখে হযরত সা'দ (রাঃ) তার পিছনে দৌড় দেন এবং বলেনঃ “হে আন্রাহর রাসূল (সঃ)! আপনার প্রত্যেক সালামের শব্দই আমার কানে পৌঁছেছে এবং প্রত্যেক সালামের আমি জবাবও দিয়েছি, কিন্তু আপনার দু'আ ও বরকত বেশী প্রাপ্তির আশায় এমন স্বরে সালামের জবাব দিয়েছি যেন আপনার কানে না পৌঁছে। সুতরাং মেহেরবানী করে এখন আমার বাড়ী ফিরে চলুন।” তার একথায় রাসূলল্লাহ (সঃ) তার হেযরত সা'দের রাঃ) বাড়ীতে ফিরে আসেন । হযরত সাদ (রাঃ) তার সামনে কিশমিশ পেশ করেন। তিনি তা খেয়ে নিয়ে বলেনঃ “তোমার এ খাদ্য সৎ লোকে খেয়েছেন এবং ফেরেশতামগুলী তোমার প্রতি রহমতের জন্যে প্রার্থনা করেছেন। তোমার এ খাদ্য দ্বারা রোযাদারগণ রোযার ইফতার করেছেন।”১ অন্য রিওয়াইয়াতে আছে যে, যে সময় রাসূলুল্লাহ সেঃ) সালাম বলেন এবং হযরত সাদ রোঃ) নি্নস্করে জবাব দেন তখন তার পুত্র হযরত কায়েস রোঃ) তাঁর পিতাকে বলেনঃ “আপনি রাসূলুল্লাহ (সঃ)-কে ভিতরে প্রবেশের অনুমতি কেন দিচ্ছেন না?” উত্তরে তিনি বলেনঃ “চুপ থাকো, দেখো, রাসূলুল্লাহ (সঃ) দ্বিতীয়বার সালাম দিবেন এবং দ্বিতীয়বার আমরা তীর দু'আ পাবো।” এ বিওয়াইয়াতে এও আছে যে, সেখানে গিয়ে রাসূলুল্লাহ সেঃ) গোসল করেন। হযরত সা*দ রোঃ) তার সামনে যাফরান বা ওয়ারসের রঙে রঞ্জিত একখানা চাদর পেশ করেন যেটা তিনি নিজের দেহ মুবারকে জড়িয়ে নেন। অতঃপর তিনি হাত উঠিয়ে হযরত সা'দ (রাঃ)-এর জন্যে দু'আ করেনঃ “হে আল্লাহ! সাস্দ ইবনে উবাদা রোঃ)-এর বংশধরের উপর দরূদ ও রহমত বর্ষণ করুন!” অতঃপর তিনি সেখানে আহার করেন। তিনি সেখান থেকে বিদায় হওয়ার ইচ্ছা করলে হযরত সা"দ (রাঃ) তার গাধার পিঠে গদি কষে দিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আনয়ন করেন এবং তার ছেলে কায়েস (রাঃ)-কে বলেনঃ “রাসূলুল্লাহ সেঃ)-এর সাথে সাথে যাও।” তিনি তখন তার সাথে সাথে চললেন । রাসূলুল্লাহ (সঃ) হযরত কায়েস (রাঃ)-কে বললেনঃ “কায়েস রোঃ)! তুমিও সওয়ার হয়ে যাও।” হফরত কায়েস রোঃ) উত্তরে বলেনঃ “হে আল্লাহর রাসুল (সঃ)! এটা আমার ছারা সম্ভব নয়।” রাসুলুল্লাহ (সঃ) তখন তাকে বললেনঃ “দুটোর মধ্যে একটা তোমাকে অবশ্যই করতে হবে । সওয়ার হও, না হয় ফিরে যাও ।” তখন হযরত ৰ্বাক্রেস (রাঃ) ফিরে আসাই স্বীকার করেন। €১) এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।