৬//৬/.030121761/১10.00]া) সূরাঃ মু'মিনূন ২৩ ১২ পারাঃ ১৮ মুহাম্মাদ ইবনে সীরীন রঃ) বলেন যে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে আল্মাহর রাসূল (সঃ) ও সাহাবীগণ (রোঃ) তাদের দৃষ্টিগুলো নামাযের অবস্থায় আকাশের দিকে উঠিয়ে রাখতেন । কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তাদের দৃষ্টি নীচের দিকে হয়ে যায়। সিজদার স্থান হতে তারা নিজেদের দৃষ্টি সরাতেন না। যদি কারো অভ্যাস এর বিপরীত হয়ে গিয়ে থাকে তবে তার উচিত তার দৃষ্টি নীচের দিকে করে নেয়া । একটি হাদীসে রয়েছে যে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে রাসূলুল্লাহও (সঃ) এরূপ করতেন ।৯ সুতরাং এই বিনয় ও নম্রতা এ ব্যক্তিই লাভ করতে পারে যার অন্তঃকরণ খাটি ও বিশুদ্ধ হয়, নামাযে পুরোপুরিভাবে মনোযোগ থাকে এবং সমস্ত কাজ অপেক্ষা নামাযে বেশী মন বসে । যেমন হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী সেঃ) বলেছেনঃ “আমার কাছে সুগন্ধি ও স্ত্রীলোক খুবই পছন্দনীয় এবং আমার চক্ষু ঠাণ্ডাকারী হলো নামায ।”২ ইসলাম গ্রহণকারী এক ব্যক্তি হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ “হে বেলাল (রাঃ)! নামাযের মাধ্যমে আমাদেরকে শান্তি দান কর ।”৩ , বর্ণিত আছে যে, একজন আনসারী (রাঃ) নামাযের সময় স্বীয় দাসীকে বলেনঃ তিনি দেখলেন যে, উপস্থিত জনগণ তার একথা অপছন্দ করেছে, তাই তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি- “হে বেলাল (রাঃ)! ওঠো, নামাযের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও ।”5 মহান আল্লাহ বলেনঃ যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে । অর্থাৎ মুমিনরা বাতিল, শিরক, পাপ এবং বাজে ও নিরর্থক কথা হতে দূরে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেনঃ র্ 4461 ্প ঠি$ অর্থাৎ “এবং যখন তারা অসার ক্রিয়া-কলাপের সম্মুখীন হয় তখন স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে ।” (২৫ ঃ ৭২) ১. এ হাদীসটি মুরসাল। ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ৪. এ হাদীসটিও মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে!
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।