৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ নূর ২৪ ১১৫ পারাঃ ১৮ হযরত আবদুল্লাহ ইবনে জহশ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা হযরত আয়েশা (রাঃ) ও হযরত যয়নব (রাঃ) নিজ নিজ প্রশংসনীয় গুণাবলীর বর্ণনা দিতে শুরু করেন। হযরত যয়নব (রাঃ) বলেনঃ “আমি এ মহিলা যার বিবাহ আকাশ থেকে অবতীর্ণ হয়েছে। আর হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “আমার সততা ও পবিত্রতার সাক্ষ্য কুরআন কারীমে আকাশ থেকে অবতীর্ণ হয়েছে।” যখন হযরত সাফওয়ান ইবনে মুআত্তীল (রাঃ) আমাকে তার সওয়ারীর উপর বসিয়ে নিয়েছিলেন।” হযরত যয়নব রোঃ) তাকে জিজ্ঞেস করেনঃ “ এঁ সময় আপনি কি কালেমা পাঠ করেছিলেন?” তিনি উত্তরে বলেনঃ “এ সময় আমি পাঠ করেছিলামঃ 4:59 (25541 ৮: অর্থাৎ “আমার জন্যে আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কার্য সম্পাদনকারী ।”১ একথা শুনে হযরত যয়নব (রাঃ) বলেনঃ “আপনি মুমিনদের কালেমা পাঠ করেছিলেন ।” আন্মাহ তাআলা বলেনঃ যারা (হযরত আয়েশার রাঃ) প্রতি এই অপবাদ রচনা করেছে তাদের প্রত্যেকের জন্যে আছে পাঁপ কর্মের ফল । আর তাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্যে আছে কঠিন শাস্তি । এর দ্বারা অভিশপ্ত আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বুঝানো হয়েছে। সঠিক উক্তি এটাই । তবে কেউ কেউ বলেছেন যে, এর দ্বারা বুঝানো হয়েছে হযরত হাসসান ইবনে সাবিত (রাঃ)-কে। কিন্তু এ উক্তিটি সঠিক নয়। এ উক্তিটিও আছে বলেই আমরা এটা বর্ণনা করলাম । কেননা, হযরত হাসসান ইবনে সাবিত (রাঃ) মর্ধাদা সম্পন্ন সাহাবীদের একজন । তার বহু ফযীলত ও বুযগীর কথা হাদীসসমূহে বিদ্যমান রয়েছে। ইনিই ছিলেন এ ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সেঃ)-এর পক্ষ থেকে কাফির কবিদের নিন্দাসৃচক কবিতাগুলোর জবাব দিতেন। রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেছিলেনঃ “তুমি কাফিরদের নিকৃষ্টতা বর্ণনা কর, তোমার সাথে হযরত জিবরাঈল (আঃ) রয়েছেন।” হযরত মাসরূক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি হযরত আয়েশা (ব্বাঃ)-এর নিকট ছিলাম, এমন সময় হযরত হাঁসসান (রাঃ) সেখানে আগমন করেন । হযরত আয়েশা (রাঃ) তাকে অত্যন্ত সম্মানের সাথে বসতে দেন এবং ভার জন্যে গদি বিছাবার নির্দেশ দেন। তিনি ফিরে গেলে আমি হযরত আয়েশা (ক্াঃ)-কে জিজ্ঞেস করলামঃ আপনি কেন তাকে আপনার কাছে আসতে দেন? তার আগমনে কি লাভ? আল্লাহ তা'আলা তো বলেছেনঃ “অপবাদ রচনায় সে ১. এ্রটা ইমাম ইবনে জারীর (রঃ) স্বীয় তাফসীরে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।