৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ নূর ২৪ ১১৪ পারাঃ ১৮ মিসতাহ্, হাসসান ইবনে সাবিত এবং মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই । এই মুনাফিকই প্রধান ভূমিকা পালন করেছিল। সেই সবচেয়ে বেশী এ খবরটা ছড়িয়ে দিয়েছিল।” অন্য হাদীসে আছে যে, হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “আমার ওযরের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সঃ) দু'জন পুরুষ ও একজন সত্রীলোককে অপবাদের হদ লাগিয়েছিলেন। তারা হলোঃ হযরত ইবনে আসাসাহ (রাঃ) ও হিমনাহ্ বিনতে জহশ (রাঃ)। অন্য একটি রিওয়ইয়াতে আছে যে, যখন হযরত আয়েশা রাঃ) তার অপবাদের খবর জানতে পারেন এবং এটাও জানতে পারেন যে, এ খবর তীর পিতা-মাতা ও রাসূলুল্লাহ (সঃ)-এর কানেও পৌঁছে গেছে তখন তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুটা জ্ঞান ফিরলে তার শরীর জুরে খুবই গরম হয়ে যায় এবং তিনি খুব কাপতে থাকেন। তার মাতা তৎক্ষণাৎ তার গায়ে লেপ চাপিয়ে দেন। এ সময় রাসূলুল্লাহ সেঃ) তথায় আগমন করেন এবং তার অবস্থা জিজ্ঞেস করেন। উত্তরে বলা হয় যে, তার খুবই জ্বর হয়ে গেছে। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “সম্ভবতঃ এ খবর শুনেই তার অবস্থা এমন হয়েছে ।” যখন তার ওযরের আয়াতগুলো অবতীর্ণ হয় তখন তিনি আয়াতগুলো শুনে নবী (সঃ)-কে বলেনঃ “এটা আন্লাহ তা“আলারই অনুগ্রহ, আপনার নয়।” তখন হযরত আবূ বকর (রাঃ) তাকে বলেনঃ “তুমি রাসূলুল্লাহ সৈঃ)-কে এরূপ কথা বলছো?” তিনি উত্তরে বলেনঃ “হ্যা” আয়াতগুলোর ভাবার্থ হলোঃ যারা এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। তারা সংখ্যায় কয়েকজন । হে আবু বকর (রাঃ)-এর পরিবার । তোমরা এটাকে তোমাদের জন্যে অনিষ্টকর মনে করো না। বরং ফলাফলের দিক দিয়ে ছ্বীন ও দুনিয়ায় এটা তোমাদের জন্যে কল্যাণকর । দুনিয়ায় তোমাদের সত্যবাদিতা প্রমাণিত হবে এবং আখিরাতে তোমরা উচ্চ মর্যাদা লাভ করবে । হযরত আয়েশা (রাঃ)-কে নির্দোষ প্রমাণকারী আয়াতসমূহ কুরআন কারীমে অবতীর্ণ হবে, যার আশে পাশে মিথ্যা আসতেই পারে না। এ কারণেই যখন উন্মুল মুমিনীন হযরত আয়েশার মৃত্যুকাল ঘনিয়ে আসে তখন হযরত ইবনে আব্বাস (রাঃ) তার কাছে হাযির হয়ে বলেনঃ “আপনি সুসংবাদ গ্রহণ করুন! আপনি রাসূলুল্লাহ (সঃ)-এর পত্বী। তিনি আপনাকে খুবই মহব্বত করতেন এবং আপনি ছাড়া তিনি অন্য কোন কুমারী নারীকে বিয়ে করেননি । আপনার দোষমুক্তি সম্বলিত আয়াতসমূহ আকাশ থেকে অবতীর্ণ হয়েছে।”
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।