Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সূরাঃ নূর ২৪ ১১২ পারাঃ ১৮ একটি সনদে এটাও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) তার এ ভাষণে একথাও বলেছিলেনঃ “হযরত আয়েশা (রাঃ)-এর সাথে যে ব্যক্তিকে সম্পর্কিত করা হচ্ছে সে আমার সফরে ও বাড়ীতে অবস্থানকালে আমার সাথে থেকেছে। আমার অনুপস্থিতিতে কখনো সে অমার বাড়ীতে আসেনি ।” তাতে রয়েছে যে, হযরত সাদ ইবনে মুআয (রাঃ)-এর মুকাবিলায় যে লোকটি দীড়িয়েছিলেন, উন্মে হাসসান তার গোত্রেরই মহিলা ছিলেন। এ রিওয়াইয়াতে এও আছে যে, হযরত আয়েশা রোঃ) বলেনঃ “যেদিন রাসূলুল্লাহ (সঃ) এ ভাষণ দান করেন সেদিনের পর রাত্রে আমি উম্মে মিসতাহর সাথে বের হয়েছিলাম ।” তাতে এটাও আছে যে, হযরত আয়েশা বলেনঃ “একবার উম্মে মিসতাহর পদশ্থলন হলে সে তার ছেলে মিসতাহকে অভিশাপ দেয়। আমি তাকে নিষেধ করি। সে আবার পিছলে পড়লে আবার সে অভিশাপ দেয়। এবারেও আমি তাকে বাধা প্রদান করি। পুনরায় সে চাদরে জড়িয়ে পড়লে আবারও সে তার পুত্র মিসতাহকে অভিশাপ দেয় । আমি তখন তাকে ধমকাতে শুরু করি।” তাতে রয়েছে যে, তিনি বলেনঃ “এ সময় থেকেই আমার রোগ বৃদ্ধি পায়।” তাতে আরো আছে যে, তিনি বলেন, আমার মায়ের বাড়ী পৌঁছিয়ে দেয়ার জন্যে রাসূলুল্লাহ (সঃ) আমার সাথে একজন গোলামকে পাঠিয়ে দেন। আমি যখন মায়ের বাড়ী পৌঁছি তখন আমার পিতা উপরের ঘরে বসে কুরআন পাঠ করছিলেন । আমার মাতা ছিলেন নীচের ঘরে। আমাকে দেখা মাত্রই তিনি জিজ্ঞেস করেনঃ “আজ তুমি কেমন করে আসলে?” আমি তখন তীকে সবকিছু শুনিয়ে দিলাম । কিন্তু আমি দেখলাম যে, এটা তার কাছে না কোন অস্বাভাবিক কথা বলে মনে হলো এবং না তিনি তেমন দুঃখিতা ও চিন্তিতা হলেন, যেমনটি আমি আশা করেছিলাম” এ রিওয়াইয়াতে আছে যে, তিনি (আয়েশা রাঃ) বলেনঃ “আমি আমার মাতাকে জিজ্ঞেস করলাম, আমার পিতার কানেও কি এ খবর পৌঁছেছে?” উত্তরে তিনি বলেনঃ “হ্যা ।” আমি আবার জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহও (সেঃ) কি এ খবর পেয়েছেন? তিনি জবাবে বলেনঃ “হ্যা ।” এ কথা শুনে তো আমার কান্না এসে গেল। আমি অঝোরে কাদতে লাগলাম । এমন কি আমার কান্নার শব্দ আমার পিতার কানেও পৌঁছে গেল। ভাড়াতাড়ি তিনি নীচে নেমে আসলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ “ব্যাপার কি?” উত্তরে আমার মাতা বললেনঃ “তার উপর যে অপবাদ আরোপ করা হয়েছে তা সে জেনে ফেলেছে ।” একথা শুনে এবং আমার অবস্থা দেখে আমার পিতার চক্ষুদ্বয়ও অশ্রুসিক্ত হয়ে উঠলো । তিনি আমাকে বললেনঃ “হে আমার প্রিয় কন্যা! আমি তোমাকে কসম দিয়ে বলছি যে, তুমি এখনই বাড়ী ফিরে যাও।” আমি

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।