Tafseer Ibn Kasir ( 15th Part) PDF
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.030121761/১109.00]া) সুরাঃ নূর ২৪ ১১০ পারাঃ ১৮ বলি যে, আমি এই বেহায়াপনা কাজ হতে সম্পূর্ণরূপে মুক্ত এবং আল্লাহ তা“আলা খুব ভাল জানেন যে, আমি আসলেও এ পাপ থেকে সম্পূর্ণরূপেই মুক্ত, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। হ্যা, তবে আমি এটা স্বীকার করে নিই, অথচ আল্লাহ তাআলা খুব ভাল জানেন যে, আমি সম্পূর্ণরূপে নিষ্পাপ, তাহলে আপনারা আমার কথা মেনে নিবেন। এখন আমার ও আপনাদের দৃষ্টান্ত তো সম্পূর্ণরূপে আবূ ইউসুফের (হযরত ইউসুফের আঃ পিতা হযরত ইয়াকৃবের আঃ) নিম্নের উক্তিটিঃ 45161611014 5 ৫৫252 ৪৮৯ €% 5০৪4 - ০৯৮৪০ ৩০০ ০০০০ 44411) ০৮৯ ০৮০৪ অর্থাৎ “সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল।” (১২ £ ১৮) এটুকু বলেই আমি পার্থ পরিবর্তন করি এবং আমার বিছানায় শুয়ে পড়ি। আল্লাহর কসম! আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, যেহেতু আমি পবিত্র ও দোষমুক্ত, সেহেতু আল্লাহ তা'আলা আমার দোষমুক্ত থাকার কথা স্বীয় রাসূল (সঃ)-কে অবহিত করবেন। কিন্তু আমি এটা কল্পনাও করিনি যে, আমার ব্যাপারে কুরআনের আয়াত অবতীর্ণ হবে । আমি নিজেকে অতি নগণ্য মনে করতাম যে, আমার ব্যাপারে মহান আল্লাহর কালাম অবতীর্ণ হতে পারে । হ্যা, তবে বড় জোর আমার ধারণা এরূপ হতো যে, আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে হয়তো স্বপ্নরযোগে আমার দোষমুক্ত হওয়ার কথা জানিয়ে দিবেন। আল্লাহ্র শপথ! তখনও রাসূলুল্লাহ সেঃ) নিজের জায়গা থেকে সরেননি এবং বাড়ীর কোন লোকও বাড়ী হতে বের হননি এমতাবস্থায় তার উপর অহী অবতীর্ণ হতে শুরু হয়ে যায়। তীর মুখমণ্ডলে এসব নিদর্শন প্রকাশ পায় যা অহীর সময় প্রকাশিত হয়ে থাকে । তার ললাট হতে ঘর্মের পবিত্র ফৌটা পতিত হতে থাকে। কঠিন শীতের সময়ও অহী অবতীর্ণ হওয়ার সময় এ অবস্থাই প্রকাশ পেতো। অহী অবতীর্ণ হওয়া শেষ হলে আমরা দেখতে পাই যে, তার চেহারা মুবারক খুশীতে উজ্জ্বল হয়ে উঠেছে। সর্বপ্রথম তিনি আমার দিকে চেয়ে বলেনঃ “হে আয়েশা (রাঃ)! তুমি খুশী হয়ে যাও। কারণ মহান আল্লাহ তোমার দোষমুক্ত হওয়ার আয়াত অবতীর্ণ করেছেন।” তৎক্ষণাৎ আমার মাতা আমাকে বলেনঃ “হে আমার প্রিয় কন্যা! আল্লাহ্‌র রাসূল সেঃ)-এর সামনে দীড়িয়ে যাও।” আমি উত্তরে বললামঃ আল্লাহর শপথ! আমি তার সামনে দীড়াবো না এবং আল্লাহ ছাড়া টা 6৮585875812 ও পবিত্রতার আয়াত অবতীর্ণ করেছেন। এ সময় অবতারিত আয়াতগুলো হলোঃ $

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।