http’//IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩১ উট দু'টির জন্যে গদি, জালি এবং রশি ইত্যাদি সংগ্রহ করতে ব্যস্ত ছিলাম, তখন আমার উট দু'টি এক আনসারীর ঘরের পাশে বসানো (বাধা) ছিলো। আমার যা কিছু সংগ্রহ করার ছিলো তা সংগ্রহ করে নিয়ে এসে দেখলাম আমার দু'টি উটেরই কুঁজ কেটে ফেলা হয়েছে এবং পেট চিরে কলিজা বের করে নেয়া হয়েছে। এই করুণ দৃশ্য দেখে আমি অশ্রু সংবরণ করতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, এ অমানুষিক কাণ্ড কে করেছে? লোকেরা বললো, হামযা ইবনে আবদুল মুত্তালিব এ করেছে এবং এখনও সে এ ঘরের মধ্যে আনসারদের সাথে মদ পান করছে। সেখানে একটি গায়িকা তাদের গান করে শুনাচ্ছে। সে তার গানের এক পর্যায়ে বলেছে : হে হামযা! উঠ! এ যে মোটা তাজা উদ্টরী! সেগুলোকে আক্রমণ কর। একথা শুনে হামযা তলোয়ার হাতে দাড়িয়ে গেল এবং উট দু'টির কুঁজ কেটে ফেললো এবং এর পেট চিরে কলিজা বের করে আনলো । আলী (রা) বলেন, আমি সেখান থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম । এ সময় তার নিকট যায়েদ ইবনে হারিসাও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারা দেখেই [কিছু অঘটন ঘটেছে বলে] বুঝতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন : কি হয়েছে তোমার? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম! আজকের মতো দুঃখের দিন আমার উপর কখনো আসেনি । আমার উট দু'টির ওপর হামযা খুব যুলুম করেছে। সে দু'টি উটেরই কুঁজ কেটে ফেলেছে এবং পেট চিরে কলিজা বের করে নিয়েছে। এখনও সে একটি ঘরের মধ্যে একদল মদ্যপায়ীর সাথে মদপান করছে। এসব ' কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আনালেন এবং তা গায়ে জড়িয়ে পায়ে হেঁটে রওয়ানা হলেন। আলী (রা) বলেন, আমি এবং যায়েদ ইবনে হারিসা তাকে অনুসরণ করে তার পিছু পিছু গেলাম । অবশেষে যে ঘরের মধ্যে হামযা অবস্থান করছিলো তিনি তার কাছে পৌছে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন। অনুমতি দেয়া হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে হামযাকে তার কৃতকর্মের জন্যে তিরস্কার করতে লাগলেন । এ সময় হামযার চক্ষু দু'টি “রক্তিম বর্ণ ধারণ করেছিল। হাম্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, তারপর দৃষ্টি তুলে তার উভয় হাটুর দিকে তাকালো, আবার দৃষ্টি তুলে তার নাভীর দিকে তাকালো, এরপর দৃষ্টি ওপরে তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের দিকে তাকিয়ে বললো : ‘তোমরা তো আমার বাপ-দাদার দাস- গোলাম ব্যতীত আর কিছুই নও!’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, সে নেশাগ্রস্ত হয়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটান দিয়ে পেছনে সরে আসলেন এবং ঘর থেকে বেরিয়ে পড়লেন। আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম । টীকা : এ ঘটনাটি মদ হারাম হওয়ার পূর্বে সংঘটিত হয়েছিলো । পরে মদ হারাম ঘোষণা করে যেদিন আয়াত নাযিল হয়েছিলো, সেদিন মুসলমানদের যার কাছে যে পরিমাণ মদ ছিলো তা সবই ফেলে দেয়া হয়েছিলো । এরপর মুসলমানরা পরিপূর্ণভাবে মদ বর্জন করে।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।