সহীহ মুসলিম ৭ম খণ্ড
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২৭ 5 PAE 2 ES Eh BE IT CEE UIE Cis BG MIS Eb :- 96 - 54 BEL TH SBSIE UN SE pls CE AS BLY OS DH SL L 3 S52 IE AUG SS BN BAT BD A BEANE co NUIE ‘৪৯৭০ । আবু তুফায়েল থেকে বর্ণিত । তিনি বলেন, আলীকে (রা) জিজ্ঞেস করা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের (আহলে বাইতের) জন্যে বিশেষ কোনো কিছু পৃথকভাবে বলে গেছেন কি? জবাবে তিনি বললেন, সর্ব সাধারণ অবগত নয়, এমন কোনো কিছুই আমাদের জন্যে রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দিষ্ট করে বা অসিয়াত করে যাননি, অবশ্য আমার তরবারি এই খাপের মধ্যে বিশেষ কিছু লেখা আছে । বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি এর ভেতর থেকে একটি পাণ্ডুলিপি বের করলেন । তাতে লেখা ছিল : “যে ব্যক্তি গায়রুল্লাহর নামে (কোনো প্রাণী) যবেহ করে তার ওপর আল্লাহর লা'নত, যে ব্যক্তি যমীনের সীমানা চুরি (পরিবর্তন) করে তার ওপর আল্লাহর লা’নত, যে ব্যক্তি তার পিতা-মাতাকে মন্দ বলে (গালি দেয়), তার ওপর আল্লাহর লা’'নত এবং যে ব্যক্তি কোনো বিদাআতীকে আশ্রয় দেয় (সমর্থন বা সহযোগিতা করে) তার ওপরও আল্লাহ্র অভিসম্পাত । টীকা : শিয়া ও রাফেযী সম্পদায়দের ধারণা যে, নবী (সা) ওফাতের সময় আলীকে (রা) চুপিসারে বলে গেছেন, খিলাফত আহলে বাইতের মধ্যেই সীমিত থাকবে । সুতরাং আলীর (রা) সুস্পষ্ট জবাবে তাদের সে ধারণা সম্পূর্ণ অবাস্তর ও বাতিল সাব্যস্ত হয়।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।