৩৫০ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com তাহলে আমি তীর আনুগত্য করতাম । মুসাইলামা তার সাথে তার কওমের বহু লোককে সংগে করে আনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর কাছে আসেন । তাঁর সাথে ছিলেন সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল এক খণ্ড লাঠি। মুসাইলামা যেখানে তার লোকদের সমভিব্যাহারে বসেছিল সেখানে তিনি কিছুক্ষণ থামেন। তিনি বলেন : (হে মুসাইলামা!) যদি তুমি আমার কাছে এই কাঠের টুকরাটি চাও তাহলে তোমাকে এটিও দেবো না । আর আমি তোমার ব্যাপারে আল্লাহর হুকুমের বিরোধী কিছুই করবো না । যদি তুমি আমার কথা না মানো তাহলে আল্লাহ তোমাকে হত্যা করবেন। আর তোমাকে আমি তাই জানি যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। এই সাবেত (ইবনে কায়েস) রয়ে গেলো, সে তোমাকে আমার পক্ষ থেকে জবাব দেবে। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। ইবনে আব্বাস (রা) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বক্তব্যটি সম্পর্কে লোকদের জিজ্ঞেস করলাম যে, তিনি যে বললেন- তোমাকে আমি তাই জানি যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে- এর অর্থ কি? আবু হুরায়রা (রা) আমাকে বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আমি ঘুমের মধ্যে নিজের হাতে দুটো সোনার কঙ্কন দেখলাম । তা আমার খারাপ লাগলো । স্বপ্নে আমাকে হুকুম দেয়া হলো ও দুটির গায়ে ফুঁৎকার দাও । আমি ফুঁৎকার দিলাম । আমার পর যে দুজনে বের হবে তারা হবে মিথ্যাবাদী ভণ্ড। ওদের একজন হচ্ছে সান'আর আনাসি এবং অন্যজন ইয়ামামার মুসাইলামা। টীকা : মুসাইলামা কাষ্যাব ইয়ামামার অধিবাসী । সে ছিল নবুওয়াতের একজন মিথ্যা দাবীদার । তাই তাকে কাষ্যাব বা মহামিথ্যুক বলা হয় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সে তার সাংগপাংগসহ মারা যায়। ANNE Sl ‘SD AE Gur ol 2 Less Kat CONES 5 A Hf ES UMS UG 2 LE 5 Ls Bis /' Ef yn 38 4 eS JUS : Ge Ll FS bE dl ES 1789 AS 2 Ils ত 2 E29 2) SS ঠা ot CEE RLS EEG tact of i 2 ly sb MELD ESI EELS Ca BIULL si 5S ৫৭৬৮ । হাম্মাম ইবনে মুনাব্বিহ্ আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আমি ঘুমিয়ে ছিলাম । এমন সময় আমার কাছে (ঘুমের মধ্যে) জমিনের সমস্ত সম্পদ আনা হলো। আমার হাতে দুটো সোনার কঙ্কন রেখে দেয়া হলো। তখন আল্লাহ আমাকে হুকুম দিলেন, ও দুটোতে ফুঁৎকার দাও । আমি ফুঁৎকার দিলাম । ও দুটি চলে গেলো । আমি এর তা’বীর করলাম : দুই মিথ্যুকের মাঝখানে আমি রয়েছি- একজন সান'আর অধিবাসী এবং অন্যজন ইয়ামামার ৷
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।