http://IslamiBoi.wordpress.com ৩০৪ সহীহ মুসলিম কিছু জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের নামায কবুল হয় না। টীকা : কাযী আইআয বলেন, আরবে তিন ধরনের গণনার প্রচলন ছিল। (১) জ্বিন কিংবা শয়তান আসমানী খবর এনে ভবিষ্যত শুভাশুভ বলে দিত । এ ধরনের গণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের মাধ্যমে শেষ হয়ে গেছে। (২) তারা পৃথিবীর গোপনীয় এবং দূর-দৃূরান্তের খবরাখবর বলে দিত । (৩) জ্যোতির্বিদদের সাহায্যে ভবিষ্যতের কথা বলে দেয়া । ভবিষ্যদ্বক্তা (আররাফ) আভাস-ইন্গিত দেখে ভবিষ্যত সম্পর্কে বলে থাকে । এর সবগুলোকেই গণকের গণনা বলা হয়। শরীয়ত সবগুলোকেই মিথ্যা বলে আখ্যায়িত করেছে এবং এদের কাছে যাওয়া, এদের দিয়ে গণনা করানো, এদের কথা বিশ্বাস করা এবং এ ধরনের যাবতীয় কাজ-কর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব কাজ সুস্পষ্টর্ূপেই হারাম । অনুচ্ছেদ : ২৯ কুষ্ঠরোগীর থেকে দূরে থাকা উচিত । CA TELL IPE fd SIS IG ah LE hdl GAR BE elel TAL IE Ys AD BEI 55 Up Hs SALI Lb Loi BS AE LS ৫৬৫৭ । আমর ইবনে শারীদ থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, সাকীফ গোত্রের প্রতিনিধি দলের সাথে একজন কুষ্ঠরোগী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে পাঠান : “আমরা তোমার আনুগত্যের শপথ গ্রহণ করেছি। অতএব তুমি চলে যাও ৷” টীকা : জাবির (রা) বর্ণিত । অপর এক হাদীস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠরোগীর সাথে একত্রে বসে খেয়েছেন। এই দুই হাদীসে কুষ্ঠরোগ সম্পর্কে তার দুই ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়৷ স্ব স্ব স্থানে এই দুই ধরনের ব্যবহারই সঠিক । তিনি আল্লাহ তাআলার ওপর নির্ভর করেই কুষ্ঠরোগীর সাথে একত্রে বসে খাওয়া-দাওয়া করেছেন । অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া অবাধে মেলামেশা করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। অর্থাৎ যে কোন রোগের আক্রমণ থেকে বাচার জন্য তিনি লোকদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপদেশ দিয়েছেন। কিন্তু সাথে সাথে তিনি লোকদের একথাও মনে রাখতে বলেছেন যে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই মানুষের স্বাস্থ্য রক্ষাকারী এবং সবকিছুই তার নির্দেশ অনুযায়ী করতে হবে। কারো মনে এরূপ ধারণা বদ্ধমূল হওয়া উচিৎ নয় যে, রোগীর সাথে মেলামেশা করলেই রোগে আক্রান্ত হয়ে পড়বে । এরূপ ধারণা বদ্ধমূল হলে রুগু ব্যক্তির পরিচর্যা করার কেউ থাকবে না।
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।