http://IslamiBoi.wordpress.com ২৮৮ সহীহ মুসলিম GBS ols Ls AL BLS IIE ke V1 EPS ৫৬১৯ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, ‘উমার ইবনুল খাত্তাব (রা) সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি ‘সারগ’ নামক স্থানে পৌছলে ‘আজনাদের অধিবাসীগণ, আবু ‘উবায়দাহ ইবনুল জাররাহ এবং তার সাথীরা তার সাথে সাক্ষাত করেন। তারা তাকে জানান, সিরিয়ায় মহামারী দেখা দিয়েছে। ইবনে আব্বাস (রা) বলেন, উমার (রা) আমাকে বললেন, প্রথমে হিজরতকারী মুহাজিরদের আমার কাছে ডেকে নিয়ে আস । আমি তাদের ডেকে নিয়ে আসলাম । তিনি তাদের সাথে পরামর্শ করেন এবং তাদেরকে জানান যে, সিরিয়ায় মহামারী দেখা দিয়েছে, তারা এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌছতে গিয়ে মতভেদে লিপ্ত হন। কেউ কেউ বলেন, আপনি একটি গুরুতুপূর্ণ কাজে বের হয়েছেন । তা থেকে ফিরে যাওয়া আমরা ঠিক মনে করি না। কেউ কেউ বলেন, আপনার সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং আরো লোকজন আছেন, এমতাবস্থায় তাদের নিয়ে প্রেগ আক্রান্ত এলাকায় যাওয়া সমীচীন মনে করি না৷ ‘উমার (রা) বলেন, আচ্ছা! আপনারা চলে যান । অতঃপর তিনি বললেন, মক্কা বিজয়ের পূর্বে কুরাইশদের যেসব বয়োজ্যেষ্ঠ লোক মুসলমান হয়েছেন তাদের যারা এখানে উপস্থিত আছে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আস । আমি তাদের ডেকে আনলাম ৷ তাদের মধ্যে দু'জন লোকও দ্বিমত পোষণ করেনি । তারা সবাই বলল, আমরা মনে করি, আপনি সকলকে নিয়ে ফিরে যান এবং তাদের নিয়ে মহামারি আক্রান্ত এলাকায় না যান। পরিশেষে উমার (রা) ঘোষণা করেন, সকালে আমি ফিরে যাওয়ার জন্য সওয়ার হব। অতএব তোমরাও সওয়ার হবে। আবু উবায়দাহ ইবনুল জাররাহ (রা) বলেন, আপনি আল্লাহর নির্ধারিত তকদীর থেকে কি পালাচ্ছেন? ‘উমার (রা) বলেন, হে আবু উবায়দাহ, আফসোস! তুমি ছাড়া আর কেউ যদি একথা বলতো । ‘উমার (রা) তার বিরোধিতায় বিরক্তি বোধ করে বলেন, হাঁ, আমরা আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে আল্লাহর নির্ধারিত তাকদীরের দিকেই পালাচ্ছি। তোমার যদি উট থাকে আর তুমি এমন একটা মাঠে তা চড়াতে যাও, যার একদিক সবুজ এবং অপর দিক শুষ্ক । এমতাবস্থায় তোমার উট যদি সবুজের দিকে চড়াও তাহলে তাও আল্লাহর নির্ধারিত তাকদীর অনুযায়ী চড়াচ্ছ, আর যদি শুষ্ক দিকে চড়াও তাহলে তাও আল্লাহর তাকদীর অনুযায়ী চড়াচ্ছ। এ সম্পর্কে তুমি কি মনে করো? আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, এমন সময় আবদুর রহমান ইবনে আউফ (রা) আসেন তিনি নিজের কোন প্রয়োজনে অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার কাছে এর প্রমাণ আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : - “কোন দেশ সম্পর্কে যখন তোমরা শুন যে, সেখানে মহামারী দেখা দিয়েছে, তাহলে সেখানে যেও না । আর যদি তোমাদের দেশে মহামারী দেখা দেয় তাহলে সেখান থেকে
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।