http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১২৩ হ্ (তার সাহাবাদের) বললেন : যার কাছে দু'জন লোকের খাদ্যের সংস্থান আছে সে যেন আসহাবে সুফফার মধ্য থেকে তিনজনকে নিয়ে যায় এবং যার কাছে চারজনের পরিমাণ খাবার আছে সে যেন পাচ অথবা ছয়জনকে নিয়ে যায় (এবং তাদের আহারের ব্যবস্থা করে)। একদিন আবু বাক্র (রা) তিনজনকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজনকে (মেহমান হিসাবে) নিয়ে আসলেন । আবু বাক্র (রা) তিনজনসহ আসলেন। আবদুর রাহমান বলেন, এই তিনজন হচ্ছি আমি, আবু বাক্র, আমার পিতা এবং আমার মাও তাদের সাথে ছিলেন। আবু উসমান বলেন, আমার জানা নেই তিনি একথা বলেছেন কিনা : আমার স্ত্রী এবং খাদেমও ছিলো, যে আমার ও আবু বাক্র উভয়ের গৃহ কাজ করতো । আবদুর রাহমান বলেন, আবু বাক্র (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানেই রাতের খাবার গ্রহণ করলেন, এশার নামায পড়া পর্যন্ত সেখানেই অবস্থান করলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে আসলেন এবং তিনি ঘুম যাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করলেন । এরপরে আল্লাহর ইচ্ছামত কিছু রাত্রি অতিবাহিত হওয়ার পর তিনি বাড়ি ফিরলেন । তার স্ত্রী তাকে বললেন, তোমার মেহমানদের থেকে কে তোমাকে দূরে সরিয়ে নিয়ে গেলো? আবু বাক্র (রা) বললেন, তুমি কি তাদেরকে রাতের খাবার দাওনি? তিনি (স্ত্রী) বললেন, তুমি না আসা পর্যন্ত তারা খেতে রাজি হয়নি । খাদ্য তো তাদের সামনে উপস্থিত করা হয়েছিলো আবদুর রাহমান বলেন, আমি (তখন ভয়ে) আত্মগোপন করলাম, আবু বাক্র (রা) ভীষণ রাগান্বিত হয়ে আমাকে বললেন, হে নির্বোধ! তিনি ভালো-মন্দ অনেক কিছুই আমাকে বকলেন। অতঃপর মেহমানদের বললেন, আপনারা কোন দ্বিধা না করে খেয়ে নিন। তারপর বললেন, খোদার কসম, আমি এখন খাবো না। আবদুর রাহমান বলেন, আল্লাহর শপথ! আমরা যখনই কোনো লোকমা (গ্রাস) উঠিয়ে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে তার নীচে এঁ পরিমাণের চাইতে বেড়ে যাচ্ছিলো, ফলে সমস্ত মেহমানই পূর্ণ তৃপ্তি সহকারে খেয়ে নিলেন। কিন্তু খাদ্য পূর্বাপেক্ষাও বেশী অবশিষ্ট থাকলো । আবু বাক্র খাদ্যের দিকে তাকিয়ে দেখতে পেলেন তা পূর্বের মতো বা তার চাইতে অধিক রয়ে গেছে। তাই তিনি (বিস্ময়ের সাথে) স্ত্রীকে বললেন, হে বনী ফেরাসের বোন! একি কাণ্ড দেখছি! তিনি বললেন, আমার নয়ন শীতলকারীর শপথ! এগুলো নিঃসন্দেহে এখন পূর্বের চাইতে তিনগুণ অধিক । তখন আবু বাক্র (রা) এঁ খাদ্য থেকে খেলেন এবং বললেন, আমার পূর্বের এ কথা অর্থাৎ না খাওয়ার শপথ, শয়তানের পক্ষ থেকেই হয়েছে। এরপরে তিনি আরো এক গ্রাস খাদ্য মুখে নিলেন এবং অবশিষ্ট খাদ্য যা ছিলো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন এবং সকালেই . তিনি সেখানে পৌছলেন। এদিকে আমাদের ও অন্য একটি গোত্রের মধ্যে একটি চুক্তি " ছিলো এবং তার মেয়াদও শেষ হয়ে গিয়েছিলো। সুতরাং আমরা বারোজন লোককে আলাদা-আলাদা করে দিলাম । এদের প্রত্যেকের সাথে আবার কিছু সংখ্যক লোক ছিলো ।
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।