Contents শোনা গেল। ফলে সবাই যার যার স্থানে একযোগে অধোমুখী হয়ে ভূতলশায়ী হ’ল (আ'রাফ ৭/৭৮; হৃদ ১১/৬৭-৬৮) এবং ধ্বংসপ্রাপ্ত হ’ল এমনভাবে, যেন তারা কোনদিন সেখানে ছিল না’ । অন্য আয়াতে এসেছে যে, ‘আমরা তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম । তাতেই তারা শুষ্ক খড়কুটোর মত হয়ে গেল’ (কামার ৫৪/৩১) ।“* (৬) -%/০ ০০ 27155১6 ১০ ৬0, ‘আৱ ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্রাবায়ু দ্বারা’ । ‘আদ সম্প্রদায়ের পরিচয় নূহ (আঃ)-এর প্নাবনের পরে দুর্ধর্ষ ও শক্তিশালী ‘আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন হযরত হুদ (আঃ) । আল্লাহ্র গযবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কওমে নূহ-এর পরে কওমে ‘আদ ছিল দ্বিতীয় জাতি ৷ হৃদ (আঃ) ছিলেন এদেরই বংশধর । ‘আদ ও ছামুদ ছিল নুহ (আঃ)-এর পুত্র সামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ ৷ ইরামপুত্র ‘আদ-এর বংশধরগণ ‘আদ উলা’ বা প্রথম ‘আদ এবং অপর পুত্রের সন্তান ছামূদ-এর বংশধরগণ ‘আদ ছানী বা দ্বিতীয় ‘আদ বলে খ্যাত ।“* ‘আদ ও ছামূদ উভয় গোত্রই ইরাম-এর দু'টি শাখা । সেকারণ ‘ইরাম’ কথাটি ‘আদ ও ছামূদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য । এজন্য কুরআনে কোথাও ‘আদ উলা’ (নাজম ৫০) এবং কোথাও ‘ইরাম যাতিল ‘ইমাদ’ (ফজর ৭) শব্দ ব্যবহৃত হয়েছে। ‘আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হ’তে শুরু করে হাযারামাউত ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল।€* তাদের ক্ষেত-খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্যশ্যামল ৷ তাদের প্রায় সব ধরনের বাগ-বাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন । আল্লাহ তা‘আলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন। কিন্তু বত্রবুদ্ধির কারণে এসব নে‘মতই তাদের কাল হয়ে দাড়ালো । তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে বলেছিল, & 5%, ৫ ‘আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে’ (ফুছছিলাত/হামীম সাজদাহ ১৫)। তারা আল্লাহ্র ইবাদত পরিত্যাগ করে নূহ (আঃ)-এর আমলে ফেলে আসা মূর্তিপূজার শিরক- এর পুনরায় প্রচলন ঘটালো মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্াসী প্রাবনের কথা তারা বেমালুম ভুলে গেল । ফলে আল্লাহ পাক তাদের হেদায়াতের জন্য তাদেরই মধ্য হ’তে হুদ (আঃ)-কে নবী হিসাবে প্রেরণ করলেন ।“* ৫৬. দ্র. নবীদের কাহিনী-১ ছালেহ (আঃ) অধ্যায় । ৫৭. ইবনু কাছীর, তাফসীর সুরা আরাফ ৬৫, ৭৩ আয়াত ৷ ৫৮. কুরতুবী, তাফসীর সূরা আরাফ ৬৫ আয়াত । ৫৯. দ্র. নবীদের কাহিনী-১ হুদ (আঃ) অধ্যায় । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।