Contents সেদিন কৃুয়ার পানি নিঃশেষে পান করে ফেলত অবশ্য এদিন লোকেরা উস্ট্রীর দুধ পান করত এবং বাকী দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত । কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হ’ল না। তারা একদিন পানি না পাওয়াকে তাদের অসুবিধার কারণ হিসাবে গণ্য করল । তাছাড়া উ্ত্রী যখন ময়দানে চরে বেড়াত, তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদিপশু ভয় পেত । ফলে তারা উগ্্রীকে মেরে ফেলতে মনস্থ করল । কিন্তু আল্লাহ্র গযবের ভয়ে কেউ সাহস করল না । ইবনু জারীর প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে, অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল। আর তা হ’ল নারীর প্রলোভন ছামূদ গোত্রের দু'জন পরমা সুন্দরী মহিলা, যারা ছালেহ (আঃ)-এর প্রতি দারুণ বিদ্বেষখী ছিল, তারা তাদের রূপ-যৌবন দেখিয়ে দু’'জন লম্পট যুবককে উস্ত্রী হত্যায় রাধী করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উস্্রীকে পা কেটে হত্যা করে ফেলল । হত্যাকারী যুবকছ্বয়ের প্রধানকে লক্ষ্য করেই কুরআনে বর্ণিত হয়েছে, -৮৮ ১ ৩ 531.5] ‘যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল’ (শামূস ৯১/১২) ৷ রাসূলুল্লাহ (ছাঃ) একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বলেন, এ লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র 2} ৯5) (£০৮ কেননা তার কারণেই গোটা ছামূদ জাতি গযবে পতিত হয় । উল্লেখ্য যে, উস্ত্রী হত্যার ঘটনার পর ছালেহ (আঃ) স্বীয় কওমকে আল্লাহ্র নির্দেশ জানিয়ে দিলেন যে, -০9 2 559 রহ % '95 1454 ‘এখন থেকে তিনদিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও (এর পরেই আযাব নেমে আসবে) । এ ওয়াদার (অর্থাৎ এ সময়সীমার) কোন ব্যতিক্রম হবে না’ (হন্দ ১১/৬৫) । কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুশিয়ারির কোন গুরুত্্ না দিয়ে বরং তাচ্ছিল্যভরে বলল, ‘হে ছালেহ! তুমি যার ভয় দেখাচ্ছ, তা নিয়ে আস দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাক’ (আ'রাফ ৭/৭৭) । তারা বলল, আমরা জানতে চাই, এ শাস্তি কিভাবে আসবে, কোখেকে আসবে, এর লক্ষণ কি হবে? ছালেহ (আঃ) বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লালবর্ণ ধারণ করবে। অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবৰ্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন 8 একথা শোনার পর হঠকারী জাতি আল্লাহ্র নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং ছালেহ (আঃ)-কেই হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই ৫৩. মুসলিম, হা/২৮৫৫; কুরতুবী হা/৩১০৬; আ‘রাফ ৭৭-৭৯; ইবনু কাছীর, এ । ৫8৪. ইবনু কাছীর, তাফসীর সুরা আরাফ ৭৭-৭৮ আয়াত । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।