Contents দাওয়াতের প্রতি ঈমান আনবে কি-না । জেনে রেখ, উক্ত মু‘জেযা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো, তাহ’লে আল্লাহ্র গযবে তোমরা ধ্বংস হয়ে যাবে’। এতে সবাই স্বীকৃত হ’ল ও উক্ত মৰ্মে অঙ্গীকার করল । তখন ছালেহ (আঃ) ছালাতে দাড়িয়ে গেলেন এবং আল্লাহ্র নিকটে প্রার্থনা করলেন । আল্লাহ পাক তার দো‘আ কবুল করলেন এবং বললেন, ‘আমরা তাদের পরীক্ষার জন্য একটি উষ্ত্রী প্রেরণ করব । তুমি তাদের প্রতি লক্ষ্য রাখ এবং ধৈর্য ধারণ কর’ (কামার ৫৪/২৭) ৷ কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবীর অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাযা উস্ট্রী বেরিয়ে এল । ছালেহ (আঃ)-এর এই বিস্ময়কর মু‘জেযা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল । অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল । কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হ’তে পারল না । তারা উল্টা বলল, ‘আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি...’ (নামল ২৭/৪৭)। তখন হযরত ছালেহ (আঃ) কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শংকিত হ’লেন যে, যেকোন সময়ে এরা আল্লাহ্র গযবে ধ্বংস হয়ে যাবে। তিনি রয়েছে। বরং তোমরা এমন সম্প্রদায়, যাদেরকে পরীক্ষা করা হচ্ছে’ (নামল ২৭/৪৭) । অতঃপর পয়গম্বরসূলভ দয়া প্রকাশ করে বললেন, ‘এটি আল্লাহ্র উ্্রী। তোমাদের জন্য নিদর্শন স্বরূপ । একে আল্লাহ্র যমীনে স্বাধীনভাবে চরে বেড়াতে দাও । সাবধান! একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না । তাহ’লে তোমাদেরকে সত্র যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে’ (হৃদ ১১/৬৪) । আল্লাহ উক্ত উগ্্রীর জন্য এবং লোকদের জন্য পানি পানের পালা বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, ‘হে ছালেহ! তুমি ওদেরকে বলে দাও যে, কুয়ার পানি তাদের মধ্যে বণ্টিত হয়েছে। প্রত্যেক পালায় তারা হাযির হবে’ (কামার ৫৪/২৮) । ‘একদিন উক্্রীর ও পরের দিন তোমাদের (পানি পানের) জন্য পালা নির্ধারিত হয়েছে’ (কামার ৫৪/২৮; শো“আরা ২৬/১৫৫) । আল্লাহ তা‘আলা কওমে ছামুদ-এর জন্য উক্ত উগ্্রীকেই সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, ‘আর আমরা ছামুদকে উষ্্রী দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসাবে। কিন্তু তারা তার প্রতি যুলুম করেছিল । বস্তুতঃ আমরা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি’ (ইসরা ১৭/৫৯) । ছামূদ জাতির লোকেরা যে কুপ থেকে পানি পান করত ও তাদের গবাদিপশুদের পানি পান করাত, এ উষ্ত্রীও সেই কুপ থেকে পানি পান করত ৷ উস্্রী যেদিন পানি পান করত, www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।