তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents রাসূল (ছাঃ)-কে বলা হয়েছে। কেননা তিনি ক্ব্য়ামত বিষয়ে জানতেন (কুরতুবী) । অন্যদিকে অন্ধ ব্যক্তিটি এলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় আল্লাহ স্বীয় রাসূলকে বললেন, - 5% রর 0,১ ৮9 তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হ'ত’ (“আবাসা ৮০/৩) ৷ কারণ এটি স্রেফ আল্লাহ্‌র ইলমে রয়েছে। যে বিষয়ে রাসূলুল্লাহ (ছাঃ)-কে আগাম খবর দেওয়া হয়নি । (8) --_ 5,4৬ ১50১, 4 35 ছামূদ ও ‘আদ সম্প্ৰদায় ক্বয়ামতকে মিথ্যা বলেছিল’ ৷ কিয়ামতের চূড়ান্ত ধ্বংস যে অবশ্যই নেমে আসবে, তার প্রমাণ হিসাবে অতঃপর আল্লাহ একে একে ছামূদ, ‘আদ, ফেরাউন, লূত ও নূহ (আঃ)-এর ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়গুলির বর্ণনা দিয়েছেন। অতঃপর শুরুতেই ছামূদ ও ‘আদ সম্প্রদায়ের ধ্বংসের কারণ বর্ণনা করে তিনি বলেন, তারা ক্্য়ামতকে মিথ্যা বলেছিল। আর এটাই বাস্তব যে, যারা ক্ব্য়ামতকে অস্বীকার করে ও বিচার দিবসকে মিথ্যা বলে, তারা এ পৃথিবীতে হয় উদ্ধত ও বিপৰ্যয় সৃষ্টিকারী ৷ যেমন আল্লাহ বলেন, ১4) 55% 4498 5200 4% J Call ৩,544 ‘অতঃপর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর হয় সত্যবিমুখ এবং তারা হয় অহংকারী’ (নাহল ১৬/২২) তিনি বলেন, 240 ৫ 520 3% Sls LE ENE NG eh 3 1% ৩১৬৮ ১ ‘আখেরাতের এই গৃহ (অর্থাৎ জান্নাত) আমরা প্রস্তুত করে রেখেছি এসব মুমিনের জন্য, যারা দুনিয়াতে গুদ্ধত্য প্রকাশ করে না এবং বিশৃংখলা কামনা করে না । আর শুভ পরিণাম হ’ল আল্লাহভীরুদের জন্য’ (কাছাছ ২৮/৮৩) । ‘আদ হ’ল হুদ (আঃ)-এর কওম এবং ছামূদ হ’ল তার পরে ছালেহ (আঃ)-এর কওম 4 এখানে বর্ণনার আগপিছ হয়েছে। কেননা ‘আদ জাতির ধ্বংসের ৫০০ বছর পরে ছামুদ জাতির উদ্ভব হয়। বাক্যের অলংকারের কারণে কুরআনের বহুস্থানে এরূপ বর্ণনাগত আগপিছ হয়েছে। যেমন সূরা বাক্বারাহ ৭২ আয়াতে গাভী কুরবানীর বক্তব্য ৬৭ আয়াত থেকে শুরু হয়েছে। এখানে ছামূদ জাতির কথা আগে বলার কারণ এটাও হ’তে পারে যে, তাদের কথা খুব সংক্ষেপে ৫ম আয়াতে মাত্র একটি বাক্যে বলা হয়েছে। পক্ষান্তরে ‘আদ জাতির কথা ৬, ৭, ৮ তিনটি আয়াতে ব্যাখ্যাসহ বৰ্ণিত হয়েছে। আর আরবদের অন্যতম বাকরীতি হ’ল, সংক্ষিপ্ত কথাটি আগে বলা (নিশাপুরী)। ৫১. নবী হুদ ও ছালেহ (আঃ)-এর কাহিনীর জন্য দ্রষ্টব্য লেখক প্রণীত ‘নবীদের কাহিনী-১ সংশ্লিষ্ট অধ্যায় । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।