Contents সূরা হা-ক্কাহ্ (নিশ্চিত ঘটনা) ॥ মক্কায় অবতীর্ণ । সূরা মুল্ক ৬৭/মাক্কী-এর পরে ॥ সূরা ৬৯, পারা ২৯, রুকু ২, আয়াত ৫২, শব্দ ২৬১, বর্ণ ১১০৭ | oo Ee পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্র নামে (শুরু করছি) । (১) নিশ্চিত ঘটনা । (২) নিশ্চিত ঘটনা কি? (৩) তুমি কি জানো নিশ্চিত ঘটনা কি? (8) ছামূদ ও ‘আদ সম্প্রদায় ক্ব্য়ামতকে মিথ্যা বলেছিল। (৫) অতঃপর ছামূদ, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক গগণবিদারী নিনাদ দ্বারা । (৬) আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্রাবায়ু দ্বারা । (৭) যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে। তুমি (সেখানে থাকলে) তাদের দেখতে জীর্ণ খেজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে মরে পড়ে থাকতে । (৮) তুমি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও কি? (৯) অতঃপর ফেরাউন ও তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া শহরবাসীরা (লূত সম্প্রদায়) গুরুতর পাপে লিপ্ত ছিল। i 721 9 330% 3» 57 ode WLC IF es ANI AT NAY CEO SEASEHS ACES Us ALR IO AL Sg Ci ৰে Ad { গ4 ! 4 (4/3, /23/ Ed TEES HEA IE od 430 SI ) 2) Hf be L292, (23% 37 73, LUV ESSN LS LH OK www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।