Contents সূরা মুল্ক (রাজত্ব) ॥ মক্কায় অবতীর্ণ । সূরা তুর ৫২/মাক্কী-এর পরে ॥ সূরা ৬৭, পারা ২৯ (শুরু), রুকু ২, আয়াত ৩০, শব্দ ৩৩৭, বর্ণ ১৩১৬ eo rd পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্র নামে (শুরু করছি) । BER Ul ss GH IS (১) বরকতময় তিনি, যীর হাতেই সকল রাজত্ব । আর তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী । (২) যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সর্বাধিক সুন্দর আমল করে? আর তিনি মহাপরাক্রান্ত ও ক্ষমাশীল । (৩) যিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে । দয়াময়ের সৃষ্টিতে তুমি কোন ক্রটি দেখতে পাবেনা । পুনরায় দৃষ্টি ফিরাও! তুমি কোন ফাটল দেখতে পাওকি? (8) অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও! যা ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে । (৫) আমরা দুনিয়ার আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি এবং ওগুলিকে শয়তানদের প্রতি নিক্ষেপক বানিয়েছি। আর তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি প্রচণ্ড আগুনের শাস্তি । (৬) আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর কতই না মন্দ সেই ঠিকানা । (৭) যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে, তখন তারা তার গর্জন শুনতে পাবে। ওটা তখন টগবগ করে ফুটবে । 0% ee SSD ind SX SS Gf 05% Es) El SHULL on A ALES Gf ada SEMANA oC 8 SHR LL LES AS AD 223 2 AY Ge ESO CEP EEE SF 391 ঢা 2) Ga ৰ od Sie Cie ph aay a b+ 2147/7 3 uw Ede 29a liz og ls oy HES rs 2384 ©) 2, www.ahlehadeethbd.org HEE TIGA OR
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।