Contents অত্র আয়াতে £'% যবরযুক্ত হয়েছে উহ্য ক্রিয়ার কর্ম হিসাবে যা মূলে ছিল £4 5১ ১557 “স্মরণ কর যেদিন উন্মোচিত করা হবে’ । অথবা এটি পূর্বের আয়াতের সাথে সংশিষ্ট । অর্থাৎ 44 67%) 2 G0 Lk LES EY 7, | ‘তাহ’লে তাদের শরীকদের নিয়ে আসুক যেদিন পায়ের নলা উন্মোচিত করা হবে। যাতে তারা তাদের জন্য সুফারিশ করতে পারে’ (কুরতুবী) । 5 ৮ 2:5 8 আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ : (১) ইবনু জারীর ত্বাবারী (২২৪-৩১০ হি.) ছহীহ হাদীছ ভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন। একইভাবে ব্যাখ্যা দিয়েছেন, (২) ইবনু হাযম আন্দালুসী (৩৮৪-৪৫৬ হি.), (৩) জামালুদ্দীন ক্বাসেমী (১২৮৩-১৩৩২ হি.), (8) ছানাউল্লাহ পানিপথী মাযহারী (১১৪৩- ১২২৫ হি.), (৫) মুহাম্মাদ আল-আমীন শানব্বীত্বী (১৩২৫-১৩৯৯ হি.), (৬) আব্দুর রহমান নাছের আস-সা‘দী (১৩০৭-১৩৭৬ হি.), (৭) ত্বানত্বাভী জাওহারী (১২৮৭- ১৩৫৯ হি./১৮৭০-১৯৪০ খৃ.), (৮) আবুবকর জাবের আল-জাযায়েরী (১৩৩৯-১৪৪০ হি./১৯২১-২০১৮ খৃ.) । পক্ষান্তরে (১) ইবনু কাছীর (৭০১-৭৭৪ হি.) প্রথমে আবু সাঈদ খুদরী (রাঃ) বর্ণিত বুখারী-মুসলিমের ছহীহ হাদীছ এনেছেন। পরে প্রচলিত অর্থ সমূহ এনেছেন। কিন্তু কোন সিদ্ধান্ত দেননি । (২) কুরতুবী (৬১০-৬৭১ হি.) পুরা তাফসীর এনেছেন প্রচলিত অর্থ সমূহের ভিত্তিতে । তবে আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে ছহীহ মুসলিমে হাদীছ বর্ণিত হয়েছে, সেটা বলেছেন। ফলে তার বক্তব্য সুস্পষ্ট নয়। (৩) যামাখশারী (৪৬৭- ৫৩৮হি.) ছহীহ হাদীছকে এড়িয়ে তাফসীর করেছেন এবং ইবনু মাসউদ (রাঃ) বর্ণিত ‘মওকুফ’ হাদীছ থেকে ধোকা না খাওয়ার জন্য লোকদের সতর্ক করেছেন। (৪) বায়যাভী (মৃ. ৬৮৫ হি.) ও (৫) জালালায়েন ছহীহ হাদীছ সমূহকে পুরাপুরিভাবে এড়িয়ে গেছেন। (৬) মাওয়াদী (৩৬৪-৪৫০ হি.) আবু সাঈদ খুদরী (রাঃ) বর্ণিত ছহীহ মরফু হাদীছকে রদ করার জন্য যুক্তির আশ্রয় নিয়েছেন। (৭) আবুস সউদ (মৃ. ৯৮২ হি.) প্রচলিত ব্যাখ্যা দিয়েছেন। (৮) শাওকানী (১১৭৩-১২৫৫ হি.) প্রচলিত ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তার বিপরীতে ছহীহ হাদীছ আনেননি। আমরা প্রত্যেককেই স্ব স্ব ক্ষেত্রে শ্রদ্ধা করি। কিন্তু সর্বদা ছহীহ হাদীছের ব্যাখ্যাকে অগ্রাধিকার দেই । আল্লাহ সর্বাধিক অবগত । (8) 0240 7 24 DOL UE 5 By MRS Ua Lal ‘সেদিন তাদের দৃষ্টি হবে অবনত এবং লাঞ্ছনা তাদেরকে গ্রাস করবে । অথচ (দুনিয়াতে) যখন তারা সুস্থ ছিল, তখন তাদেরকে সিজদার (ছালাতের) জন্য আহ্বান জানানো হ’ত www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।