Contents অসুবিধা হয় কি? তারা বলল, না । তিনি বললেন, ক্্য়ামতের দিন আল্লাহকে দেখতে অনুরূপ তোমাদের কোন অসুবিধা হবেনা । অতঃপর তিনি বলেন, ক্ন্য়ামতের দিন একজন ঘোষক ঘোষণা দিবেন, প্রত্যেক উম্মত দুনিয়াতে যে যার পূজা করত, সে যেন তার অনুগামী হয়। তখন আল্লাহকে ছেড়ে যারা মূর্তি ও বেদী ইত্যাদির পূজা করত, তারা সবাই জাহান্নামে গিয়ে পতিত হবে। কেবলমাত্র আল্লাহ্র ইবাদতকারী নেককার ও গোনাহগার লোকেরাই বাকী থাকবে । তারা বলবে......যতক্ষণ পর্যন্ত আমাদের রব এখানে না আসবেন, ততক্ষণ আমরা এ স্থানে অপেক্ষা করব । তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের ও তোমাদের রবের মধ্যে এমন কোন নিদর্শন আছে কি যা দেখে তেমরা তাকে চিনতে পারবে? তারা বলবে, হ্যা । তখন আল্লাহ তীর পায়ের নলা উন্মোচিত করে দিবেন (5০ , ১:55) ৷ তখন যে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহকে কারু ভয়ে বা লোক দেখানোর জন্য, আল্লাহ তাদের পিঠকে তক্তার ন্যায় শক্ত করে দিবেন । যখনই সে সিজদা করতে চাইবে, তখনই পিছন দিকে উল্টে পড়বে’ ।° (৩) তিনি আরও বলেন, ৫৮5% 4 4 126 A ES Ll ES MSE SY ml) mee HIS Pall ORE ell da Laps mnt 7/4 = ‘ক্য়ামতের দিন যখন মানুষকে সমবেত করা হবে, তখন প্রত্যেক নেককার ও বদকার ব্যক্তি সূর্যের নীচে দাড়িয়ে আকাশের দিকে চোখ তুলে বিচারের আশায় নির্বাক অবস্থায় চল্লিশ বছর তাকিয়ে থাকবে। অতঃপর একজন আহ্বানকারী আহ্বান করবেন : যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন ও রিযিক দান করেছেন, অতঃপর তোমরা অন্যের ইবাদত করেছিলে, তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ হ’তে এটা কি ন্যায়বিচার হবেনা যে, তিনি তোমাদেরকে তার দিকে ফিরিয়ে দিবেন, যেদিকে তোমরা ফিরে গিয়েছিলে? তারা বলবে, হ্যা । অতএব তোমরা প্রত্যেক সম্প্রদায় যে যার উপাসনা করতে, তার নিকটে চলে যাও । অতঃপর তারা চলে যাবে এবং তাদের উপাস্যদের আকৃতি দান করা হবে। ফলে কেউ যাবে সূর্যের নিকট, কেউ চন্দ্রের নিকট, কেউ পাথর বা অনুরূপ কিছুর নিকট ৷ যারা ঈসা ও উযায়েরের উপাসনা করত, তাদের জন্য একেকটি শয়তানকে ঈসা ও উযায়ের বানিয়ে দাড় করিয়ে দেওয়া হবে। বাকী থাকবেন কেবল ‘মুহাম্মাদ’ (ছাঃ) ও তার উম্মতগণ। তখন আল্লাহ নিজ আকৃতিতে তাদের সামনে আসবেন ও বলবেন, কেন তোমরা এভাবে দাড়িয়ে আছ? ৪০. বুখারী হা/৭৪৩৯; মুসলিম হা/১৮৩; মিশকাত হা/৫৫৭৮-৭৯, রাবী আবু সাঈদ খুদরী (রাঃ) । এখানে বঙ্গানুবাদ মিশকাতের অনুবাদক এম. আফলাতুন কায়সার অনুবাদ করেছেন, ‘তখন আল্লাহ তাআলার পায়ের নলা উন্মোচিত করা হইবে (অর্থাৎ আল্লাহ্র বিশেষ তাজানল্লী হইবে) ৷ ঢাকা : এমদাদিয়া পুস্তকালয়, বাংলাবাজার, ৩য় মুদ্রণ ১৯৯৮, ১০/১১৭ পৃ.) । এই অনুবাদ ও ব্যাখ্যায় মু‘তাযেলীদের ভ্রান্ত আক্বীদা প্রকাশ পেয়েছে। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।