Contents (৩৫) (০৮,১৬ ৷ ৮59 ‘আমরা কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?’ অর্থাৎ আমরা কি বদলা দেওয়ার ক্ষেত্রে অনুগতদেরকে অবাধ্যদের ন্যায় গণ্য করব? (ইবনু কাছীর)। যেমন আল্লাহ বলেন, 6) 29 5 a UES Ll Ls Hf mh GS tis ‘আমরা কি তাহ’লে ঈমানদার ও সৎকর্মশীলদেরকে জনপদে বিপর্যয় সৃষ্টিকারীদের ন্যায় গণ্য করব? নাকি আল্লাহভীরুদেরকে পাপাচারীদের ন্যায় গণ্য করব?’ (ছোয়াদ ৩৮/২৮) । কৃপণ বাগান মালিকদের বদলা নেওয়ার ঘটনা বর্ণনার পর আলোচ্য ৩৪ ও ৩৫ আয়াতে আল্লাহ তার নেককার বান্দাদের পুরস্কার বর্ণনা করে বলছেন, আমরা কি আমাদের আজ্ঞাবহ বান্দাদের বদলা অপরাধীদের ন্যায় প্রদান করব? অতঃপর ৩৬ থেকে ৪১ পর্যন্ত ৬টি আয়াতে পাপীদের উদ্দেশ্যে ধমক ও সতর্কবাণী শুনানো হয়েছে। (৩৬) $0,১55 4 ৮ ‘তোমাদের কি হয়েছে? তোমরা কেমন সিদ্ধান্ত নিচছ?’ এটি একটি বিপরীতার্থক বাক্য । অর্থাৎ তোমরা কিভাবে ভাবতে পারলে যে, আজ্ঞাবহ ও পাপী উভয়ের কর্মফল সমান হবে? (কুরতুবী)। যেমন আল্লাহ বলেন, | ৪2 OLS TS ST LS sug HU sis Y AE Il ‘অতএব যিনি সত্যের দিকে পথ প্রদর্শন করেন তিনি অনুসরণের অধিক হকদার, নাকি যে অন্যের দ্বারা পথ প্রদর্শন ব্যতীত নিজে পৎপ্রাপ্ত হয় না সেই-ই অধিক হকদার? তবে তোমাদের কি হ’ল? তোমরা কিরূপ সিদ্ধান্ত নিচছ?’ (ইউনুস ১০/৩৫) । (৩৭) $৩,443 ৬5 4% ‘তোমাদের কি কোন কিতাব আছে যা তোমরা পাঠ কর?’ এটিও পূর্বের ন্যায় ধিক্কার দানকারী বাক্য । যেখানে বলা হয়েছে, তোমাদের এরূপ সিদ্ধান্তের পিছনে প্রমাণ হিসাবে তোমাদের নিকট আল্লাহ্র কোন কিতাব আছে কি, যেখানে বলা হয়েছে যে, বাধ্য ও অবাধ্য উভয়ের পরিণাম সমান? (কুরতুবী) । (৩৮) 0৩, ০3:4 ৩] ‘আর তাতে তোমাদের জন্য রয়েছে যা তোমরা পসন্দ কর? অর্থাৎ এমন কোন কিতাবই তোমাদের কাছে নেই, যেখানে তোমাদের ইচ্ছা মত সবকিছু লেখা রয়েছে (কুরতুবী) । (৩৯) $025 TLS 0 ED oll UU EE UU % ‘নাকি তোমাদের জন্য আমাদের ক্ৰ্য়ামত অবধি কোন চুক্তি রয়েছে যে, তোমরা যা সিদ্ধান্ত নিবে তাই-ই পাবে?’ এর মাধ্যমে তাদের দ্বিতীয়বার ধিক্কার দেওয়া হয়েছে (কুরতববী)। কেননা এটি একেবারেই অমূলক যে, আল্লাহ তার কোন বান্দার সঙ্গে এমন ধরনের চুক্তি করবেন । অনেকের ধারণা, তাদের মুরব্বী ও পীর-আউলিয়ারা সবকিছু থেকে দায়মুক্ত। তারা আয়াতটি লক্ষ্য করুন! www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।