তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents দেওয়া রখী থেকে অভাবগ্রস্ত ও বাগান মালিক উভয়ে উপকৃত হ’ত। আর এটাই হ’ল ইসলামী অর্থনীতির রূহ । যেখানে সকল মানুষ আল্লাহ্র দেওয়া রূযী থেকে অংশ পায় । পক্ষান্তরে পুঁজিবাদী অর্থনীতি অভাবগ্রস্তদের বঞ্চিত করে কেবল নিজেদের পুঁজি বাড়ায় । ফলে সমাজে গাছতলা ও পীচতলার বৈষম্য সৃষ্টি হয়। একইভাবে সমাজবাদী অর্থনীতি সমাজের সকল পুঁজি রাষ্ট্রীয় তহবিলে সঞ্চয় করে। যা ব্যক্তি পুঁজিবাদের স্থলে রাষ্ট্রীয় পুঁজিবাদ সৃষ্টি করে। যেটি পুঁজিবাদী অর্থনীতির চাইতে আরও মারাত্মক । ফলে সমাজবাদী অর্থনীতিতে মানুষ পুরাপুরি নিঃস্ব ও দাসে পরিণত হয়। পুঁজিবাদী অর্থনীতিতে সমাজে অসংখ্য শোষকের সৃষ্টি হয়। সেই সাথে তাদের শিল্প পরিচালনার স্বার্থে একদল কর্মচারী তথা মুৎসুদ্দী শ্রেণী তৈরী হয়। যারা শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। অথচ ইসলামী অর্থনীতিতে মালিক, শ্রমিক, অক্ষম ও অভাবগ্রস্ত দুর্বল শ্ৰেণী সকলেই উপকৃত হয়। যা তারা শিল্পের লভ্যাংশ, যাকাত, সাধারণ ছাদাক্বী ইত্যাদি বিভিন্নভাবে পেয়ে থাকে। এখানে ভূমি ও সম্পদের মালিকানা থাকে আল্লাহ্‌র হাতে । বান্দা হয় তার বৈধ ব্যবহারকারী, ভক্ষণকারী ও বন্টনকারী মাত্র। আলোচ্য আয়াতে বাগান মালিকেরা তাদের বাগানকে আল্লাহ্র অবাধ্য পন্থায় ভোগ করতে চেয়েছিল। সেকারণ আল্লাহ তাদেরকে বঞ্চিত করেন। বর্তমান বিশ্ব ব্যবস্থার বিভিন্ন স্তরের দায়িতৃশীলদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। যেন তারা আল্লাহ্‌র এই সুন্দর পৃথিবীকে নিজেদের শোষণ ও বঞ্চনার মাধ্যমে এখানে বসবাসকারীদের বঞ্চিত না করেন। তাহ'লে আল্লাহ তাদেরকেই চোখের পলকে ধ্বংস করে দিবেন। যেভাবে অভাবগ্রস্তদের বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যের কারণে আল্লাহ্‌ তাদের বাগানকে ধ্বংস করে দেন। (২৮) ১,১43 ১") 101040, 06 ‘তাদের জ্ঞানী ব্যক্তিটি বলল, আমি কি তোমাদের বলিনি, যদি না তোমরা আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করতে (অর্থাৎ ইনশাআল্লাহ বলতে)!’ ADE অর্থ Fa AE ES ‘শ্ৰেষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও জ্ঞানী’ (কুরতুবী) রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, $3 391 2 Bf Sed Lo EE 5A SG dC 5g | 10 2 2১9 ৩০০১| "32 “যখন তোমরা আল্লাহ্‌র নিকট প্রার্থনা করবে, তখন তার নিকটে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করবে। কেননা সেটাই হ’ল শ্রেষ্ঠ জান্নাত ও সর্বোচ্চ জান্নাত । আমি মনে করি তার উপরেই রয়েছে আল্লাহ্র আরশ । আর সেখান থেকেই জান্নাতের নদী সমূহ প্রবাহিত হয়’ (বুখারী হা/২৭৯০, ৭৪২৩; মিশকাত হ/৩৭৮৭)। আল্লাহ এখানে জান্নাতুল ফেরদাউসকে 5 ৮০' বা “শ্রেষ্ঠ জান্নাত’ বলেছেন। অতএব এর অর্থ ছেলেদের মধ্যেকার মেজভাই নয়। যেমনটি বায়যাভী বলেছেন, '% ‘জ্ঞানে অথবা বয়সে’ (বায়যাভী)। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।