তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ٣٥٣
📝 نص 📖 PDF

Contents ESE SE TPE HS 009 4০০9 এ ০9 04 Yr se Ny Ld 4x5 dh at ty nl 2 gl rh ভূমিকা (3 445) ২০১৩ সালে তাফসীরুল কুরআন ৩০তম পারার তাফসীর প্রকাশের পর থেকে দীর্ঘ বিরতির পর ২৯তম পারার তাফসীর বের হবার এ শুভ মুহূর্তে সর্বাগ্রে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের মাধ্যমে তাফসীরের এ দুরহ কাজটি করিয়ে নিলেন। ফালিল্লাহিল হামূদ ওয়াল মিয্নাহ। ২৯তম পারায় মোট ১১টি সুরার তাফসীর করা হয়েছে। পুরা কুরআনের তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর শেষ হয়েছে প্রায় অর্ধ যুগ পূর্বে। কিন্তু সেগুলিকে কিছুটা বিস্তৃত ও পরিমার্জিত করে প্রেসে দিতেই সময় লাগছে বেশী ৷ সময় ও সুযোগ অনুকূলে থাকলে বাকী পারাগুলির তাফসীরও সাধ্যপক্ষে দ্রুত সময়ে বের হবে ইনশাআল্লাহ । তাফসীরে গৃহীত নীতিমালা ৩০তম পারার ভূমিকায় যা বলা হয়েছিল, সেগুলিই আছে। যা নিম্নরূপ : তাফসীরে গৃহীত নীতিমালা : (১) প্রথমে সমার্থবোধক কুরআনের অন্যান্য আয়াতসমূহ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। অতঃপর (২) ছহীহ হাদীছ দ্বারা । অতঃপর প্রয়োজনে (৩) আছারে ছাহাবা ও তাবেঈনের ব্যাখ্যা দ্বারা, যা বিশুদ্ধভাবে প্রমাণিত । (৪) তাওহীদে আসমা ওয়া ছিফাত অর্থাৎ আল্লাহ্র নাম ও গুণাবলী বিষয়ে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ ও তাদের গৃহীত নীতিমালার অনুপুভ্খ অনুসরণের সাধ্যমত চেষ্টা করা হয়েছে । যে বিষয়ে প্রাচীন ও আধুনিক বহু মুফাসসিরের পদস্থলন ঘটেছে। (৫) মর্মগত ইখতেলাফের ক্ষেত্রে তাফসীরের সর্বস্বীকৃত মূলনীতি অনুসরণ করা হয়েছে এবং সর্বগ্গণ্য বিষয়টি গহণ করা হয়েছে। (৬) তরজমার ক্ষেত্রে কুরআনের উদ্দিষ্ট মর্ম অক্ষুণ্ণ রেখে তা সাধ্যমত স্পষ্ট করা হয়েছে। (৭) ক্ষেত্র বিশেষে আয়াত থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়েছে। (৮) আয়াতের সামাজিক ও বৈজ্ঞানিক দিকগুলি ব্যাখ্যা করা হয়েছে। (৯) তাফসীরের সর্বত্র চরমপন্থী ও শৈথিল্যবাদী আক্বীদা সমূহের বিপরীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত আহলেহাদীছের মধ্যপন্থী আক্বীদা অক্ষুণ্ন রাখা হয়েছে। (১০) বিদ্ধানগণের অনিচ্ছাকৃত ভুল এবং প্রবৃত্তিপরায়ণদের স্বেচ্ছাকৃত ব্যাখ্যাসমূহ থেকে প্রয়োজনীয় স্থানসমূহে পাঠককে সতর্ক করা হয়েছে। www.ahlehadeethbd.org

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.