তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents এসেছে, এর অর্থ $০ 5% 4 £45 কে তোমাদের জন্য মিষ্ট পানি এনে দিবে?’ (কুরতববী)। জবাবে অবশ্যই তাদের বলতে হবে, আল্লাহ । কেননা তিনি ব্যতীত সেটি কেউ এনে দিবে না। সেকারণ আল্লাহ অন্যত্র জিজ্ঞেস করেন, ১ ৪ এ SUES EET LLL IAGe Nt -৩,/4::5 ‘তোমরা যে পানি পান কর, সে বিষয়ে চিন্তা করেছ কি?’ (৬৮) ‘তোমরা কি ওটা মেঘ থেকে বর্ষণ কর, না আমরা বর্ষণ করি?’ (৬৯) ‘যদি আমরা চাইতাম, তাহ’লে ওটাকে তিক্ত বানাতে পারতাম । এরপরেও তোমরা কেন কৃতজ্ঞতা স্বীকার করো না?’ (ওয়াক ‘আহ ৫৬/৬৮-৭০)। বক্তব্য কুরায়েশ নেতাদের উদ্দেশ্যে হ’লেও মর্ম সকল যুগের সকল হঠকারী লোকদের জন্য । দেশের যেসব অঞ্চলে ভূগর্ভের পানির স্তর নীচে নেমে যাচ্ছে, এমনকি পানিশূন্য হয়ে যাচ্ছে, তারাই আলোচ্য আয়াতের মর্ম ভালভাবে উপলব্ধি করতে পারবেন।* আল্লাহ আমাদেরকে কুরআন অনুধাবনের তাওফীক দান করুন- আমীন! 1 সূরা মুল্ক সমাপ্ত 1 Ll Mod | AS UNG) iw di pT ২৪. ভারতের রাজধানী নয়াদিল্লী এবং ব্যাঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদের মতো ভারতের ২১টি শহর তীব্র পানিসঙ্কটে পড়েছে। আগামী বছরের মধ্যে এসব শহরের ভূ-গর্ভস্থ পানি শেষ হয়ে যাবে। ফলে প্রায় দশ কোটি মানুষ এই মারাত্মক ভোগান্তির শিকার হবে। এতদ্ব্যতীত মহারাষ্ট্র-কর্ণাটক-তেলেঙ্গানাসহ ভারতের এক বিস্তীর্ণ অংশ তীব্র খরার কবলে আগামী ২০৩০ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ খাবার পানি পাবেনা ৷ দেশটির নীতি নির্ধারণী সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইণ্ডিয়া (এনআইটিআই)-এর এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এ চিত্রই বলে দিচ্ছে ভবিষ্যৎ ভারতের পানি পরিস্থিতির কথা । এরই মধ্যে ৬০ কোটি মানুষ পানিসংকটে পড়েছে তাছাড়া নিরাপদ পানির অভাবে প্রতিবছর দুই লাখ মানুষকে মৃত্যুবরণ করতে হচ্ছে। উক্ত প্রতিবেদন আরও জানাচ্ছে যে, পানি সংকটের কারণে ভারতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দাবদাহ, স্যানিটেশনজনিত রোগ ও আঞ্চলিক সংঘাতও দেখা দিতে পারে (সূত্র : সিএনএন; দৈনিক ইনকিলাব ২২শে জুন ২০১৯ ও অন্যান্য পত্রিকা) । এছাড়া পৃথিবীর অন্যান্য দেশও দ্রুত ধাবিত হচ্ছে একই অবস্থার দিকে । আল্লাহ তীর বান্দাদেরকে রক্ষা করুন - আমীন! www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।