Contents ইসলামের ইতিহাসের প্রথম মুজাদ্দিদ খলীফা ওমর বিন আব্দুল আযীয (৯৯-১০১ হি.) স্বয়ং এইসব বিদ‘আতী আক্বীদা প্রতিরোধে এগিয়ে আসেন। তিনি ক্বাদারিয়া নেতা গায়লান দামেঙ্ধী (নিহত ১০৫ হি.)-কে দরবারে ডাকিয়ে এনে তার মতবাদের সপক্ষে দলীল পেশ করতে বলেন । গায়লান সূরা দাহর-এর ৩ আয়াত পেশ করলে খলীফা তাকে আরও সামনে পড়ে যেতে বলেন। অতঃপর উক্ত সুরার সর্বশেষ দু*টি আয়াত পাঠ অন্তে খলীফা তাকে জিজ্ঞেস করেন, বল এখন তোমাদের বক্তব্য কি? তারা লা-জওয়াব হয়ে উপস্থিত সঙ্গী-সাথীসহ ‘তওবা’ করে চলে যায় । কিন্তু খলীফার মৃত্যুর পরে পুনরায় গায়লান তার পূর্ব মতে ফিরে যায় । পরবর্তী খলীফা হিশাম বিন আব্দুল মালেক (১০৫-১২৫ হি.) তাকে দরবারে ডেকে এনে একটি বিতর্কসভার আয়োজন করেন। পরাজিত হ’লে তাকে হাত-পা কেটে শূলে চড়িয়ে হত্যা করা হয়।*** বর্তমান যুগের মুসলিম শাসকরা মুসলমানদের আৰঝ্ীদা সুরক্ষার ব্যাপারে যত্নবান হবেন কি? যদি হ’তেন তাহ’লে আজ মুসলিম সন্তানেরা জঙ্গীবাদ ও শৈথিল্যবাদের খপ্পরে পড়ে ধ্বংস হতোনা । 5 ৮ ৩১৬ 5 ৩! ‘নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’ । অর্থ আল্লাহ বান্দার ভিতর-বাহির সকল কর্ম সম্পর্কে অবহিত এবং সৃষ্টিজগতের সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রাজ্ঞ । কিসে বান্দার কল্যাণ রয়েছে, সেটা তিনিই ভাল জানেন এবং তার সার্বিক কর্মব্যবস্থাপনা সর্বদা জ্ঞাময়। আল্লাহ বলেন, $8 6৯ 4 5 5 8 Ls Hs be ER 5 RK Se LO BEG IS A 8B ৩% ১ এ 4৯7 9 45) = ‘বস্তুতঃ তোমরা এমন অনেক বস্তু অপসন্দ কর, যা তোমাদের জন্য কল্যাণকর । আবার অনেক বস্তু পসন্দ কর, যা তোমাদের জন্য ক্ষতিকর ৷ আল্লাহ সবকিছু জানেন, কিন্তু তোমরা জানো না’ (বাকারাহ ২/২১৬) । এ দু’টি আয়াত তার পূর্বের ২৯ আয়াতের হুকুম রহিতকারী নয়, বরং ব্যাখ্যা হিসাবে এসেছে (কুরতুবী) । অর্থাৎ বান্দা নিজের ইচ্ছায় আল্লাহ্র পথ বেছে নিবে। কিন্তু আল্লাহ্র ইচ্ছা ব্যতীত সেটিতে সে সক্ষম হবে না। কারণ হুকুম দানের মুল মালিক আল্লাহ, মানুষ নয় (ত্বাবারী) (৩১) = 045 8 nl a, 257 3 £5 £2 ৮-১4 “তিনি যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহের মধ্যে প্রবেশ করান। আর যালেমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি’ । ২৬০. লেখক প্রণীত ডক্টরেট থিসিস (রাবি) ‘আহলেহাদীছ আন্দোলন : উৎপত্তি ও ক্রমবিকাশ; দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ’ ৮৭ পৃ. গৃহীত : ড. আহমাদ আমীন, ‘ফাজরুল ইসলাম’ (কায়রো : মাকতাবা নাহযাহ মিছরিয়াহ, ১১তম সংস্করণ ১৯৭৫) পৃ. ২৮৫-৮৬ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।