তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents দিকে’ ৷ অথবা 5৮% ০ 57৬ এ) ১০7: ৬৯ ‘আল্লাহ্র আনুগত্য ও তার সন্তুষ্টির রাস্তা অনুসন্ধান করুক’ (কুরতুবী)। এর মধ্যে অদৃষ্টবাদী জাবরিয়াদের প্রতিবাদ রয়েছে। যারা মনে করেন, বান্দার নিজস্ব ইচ্ছা বলে কিচ্ছু নেই। সে আল্লাহ্র ইচ্ছায় ‘পুতুলের মত নাচে’ মাত্র । (৩০) 4S UE I dl Ld TS UU LFS 7 ‘আর তোমরা (আল্লাহ্‌র পথের) ইচ্ছা করতে পার না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’ । অত্র আয়াতে তাব্বৃ্দীরকে অস্বীকারকারী ক্বা্দারিয়াদের প্রতিবাদ রয়েছে। যারা ধারণা করেন যে, বান্দার ইচ্ছাতেই সবকিছু হয়। সে তার কর্মের ফলাফল পায় । অতএব তার ইচ্ছাটাই এখানে মুখ্য । অথচ জাবরিয়া ও ক্বাদারিয়া উভয় চরমপন্থী আৰ্ীদার মধ্যবতী আক্বীদা এই যে, বান্দা অবশ্যই তার কর্মে স্বাধীন এবং সেজন্যেই সে তার ফলাফল পাবে। কিন্তু এজন্য আল্লাহ্‌র ইচ্ছা প্রয়োজন হবে। তার ইচ্ছা বা অনুমতি ব্যতীত বান্দা সৎকর্ম বা দুc্কৰ্ম কোনটাই করতে সক্ষম হবে না। আর সেকারণ বান্দাকে বলে দেওয়া হয়েছে। পক্ষান্তরে মু‘তাযেলী মুফাসসির আল্লামা জারুল্লাহ যামাখশারী (৪৬৭-৫৩৮ হি.) বলেন, 2 ১১ ০০ এ 2 50) 55154 47 ‘তারা কোন ইচ্ছা করতে পারে না, কেবল অতটুকু ব্যতীত, যতটুকু আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে উক্ত কাজে বাধ্য করার মাধ্যমে’ (কাশশাফ)। অথচ আল্লাহ হ’লেন ভাল-মন্দ সকল কর্মের সষ্টা। যেমন তিনি বলেন, ১,৯ ৮9 55%: ‘আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন’ (ছাফফাত ৩৭/৯৬) । বান্দা হ’ল কর্মের বাস্তবায়নে স্বাধীন ইচ্ছার অধিকারী । যেমন আল্লাহ বলেন, 154 45179 ৮] ৮| 559% 41 ‘আমরা তাকে সুপথ প্রদর্শন করেছি। এক্ষণে সে কৃতজ্ঞ হৌক কিংবা অকৃতজ্ঞ হৌক’ (দাহর ৭৬/৩)। তিনি বলেন, ৮% ১ 24 Ne, US U wl LA) A LI “যে ব্যক্তি সৎকর্ম করে, সে তার নিজের জন্যই সেটা করে। আর যে অসৎকর্ম করে তার প্রতিফল তার উপরেই বর্তাবে। বস্তুতঃ তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি যুলুমকারী নন’ (হা-মীম সাজদাহ/ফুছছিলাত ৪১/৪৬) । অতএব এবিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত আহলেহাদীছের সঠিক আক্বীদা এই যে, বান্দা তার কর্মে স্বাধীন এবং সে তার কর্মের জন্য দায়ী হবে। আর সেকারণেই সে জান্নাতী অথবা জাহান্নামী হবে। যদি সে তার কর্মে স্বাধীন নাই-ই হবে এবং আল্লাহ বাধ্য না করা পর্যন্ত যদি সে কোন সৎকর্ম না করে, তাহ'লে জান্নাত ও জাহান্নামের আক্বীদাই বাতিল হয়ে যাবে। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।