Contents 47 অৰ্থ $5 ‘তাকে আমরা পরীক্ষা করব’ । যেমন অন্যত্র আল্লাহ বলেন, 3 $4! I al 3 05 LL SILL UA CI “যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সুন্দরতম আমল করে। আর তিনি মহা পরাক্রান্ত ও ক্ষমাশীল’ (মুলক ৬৭/২) । এর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে যে, মানুষ কোন মূর্তি বা রোবট নয়। তাকে শ্রবণশক্তি ও দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে। এটাও বুঝানো হয়েছে যে, সে অন্যান্য জীব-জন্তুর মত কেবল চোখ-কানের অধিকারী নয়। তার মধ্যে রয়েছে বুঝশক্তি ও পরিমাপ করার শক্তি । যা অন্য কোন জীবের মধ্যে নেই । যেমন আল্লাহ বলেন, SL EO LA SEL US Sd) ১৫2 ৯9 ১ ‘নিশ্চয়ই এর মধ্যে উপদেশ রয়েছে এ ব্যক্তির জন্য যার মধ্যে অনুধাবন করার মত হৃদয় রয়েছে এবং যে মনোযোগ দিয়ে কথা শোনে’ (কৃা-ফ ৫০/৩৭) । তিনি বলেন, | AL A A ES AES TA SALT -০Uু0৷ 104 13,1 ‘যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর তার মধ্যে যেটা উত্তম সেটার অনুসরণ করে। তাদেরকে আল্লাহ সুপথে পরিচালিত করেন। বস্তুতঃ তারাই হ’ল জ্ঞানী’ (যুমার ৩৯/১৮) সেকারণেই প্রত্যেকটি অঙ্গের হিসাব নেওয়া হবে। যেমন আল্লাহ বলেন, 93 5 9340 Lh Mlb sD AL LEYS ১, 4 45 ১ ‘যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই তার পিছে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় প্রত্যেকটির বিষয়ে তোমরা (ক্ব্য়ামতের দিন) জিজ্ঞাসিত হবে’ (ইসরা ১৭/৩৬) ৷ মানুষকে অন্য প্রাণীর মত বিনা হিসাবে ছেড়ে দেওয়া হবে না । যেমন আল্লাহ বলেন, $4 97, % ১১০4১ 234 “মানুষ কি মনে করে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে?’ (কিয়ামাহ ৭৫/৩৬) । মানুষ কিভাবে পরস্পরের কথা শুনতে পায় ও পরস্পরকে দেখতে পায়, কিভাবে উভয়ের মধ্যে তারবিহীন সংযোগ হয়, কিভাবে শোনা ও দেখার জন্য মস্তিষ্ক ও হৃদয় একসাথে কাজ করে, কিভাবে সমস্ত দেহ-মন একই লক্ষ্যে তৎপর হয়ে ওঠে, এসব বিষয়ে গবেষণার জন্য বিজ্ঞানী বান্দাদের প্রতি ইঙ্গিত রয়েছে অত্র আয়াতে । নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহ্র অস্তিত্বের প্রমাণ রয়েছে। কেননা কোন বুদ্ধিমান সত্তা ব্যতীত বুদ্ধিহীন ন্যাচারের মাধ্যমে এরূপ অতুল্য সৃষ্টি সম্ভব নয় । (৩) 045 1792 2| ]4| 55950) ‘আমরা তাকে সুপথ প্রদর্শন করেছি। এক্ষণে সে কৃতজ্ঞ হৌক কিংবা অকৃতজ্ঞ হৌক’ ৷ www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।