তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents অথবা নভোমণ্ডল ও ভূমণ্ডলের মত মহাসৃষ্টির তুলনায় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না বুঝানো হয়েছে। নইলে গুরুত্বের বিবেচনায় মানব সৃষ্টিই ছিল সবচেয়ে বড় সৃষ্টি । আর মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছিল বাকী সকল কিছু । সেকারণ রবিবার থেকে ছয় দিন ধরে সকল সৃষ্টির শেষে শুক্রবার সন্ধ্যায় শেষ মুহূর্তে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন** এবং সবকিছুকে আদম সন্তানের অনুগত করে দিয়েছেন। যেমন তিনি বলেন, ৩1% Ab pb Ls Sle A Ah GD GL ST Sl x2 oS I ib I ls 2 dl GS 2 2 7 “তোমরা কি দেখ না, নভোমগ্ুলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবকিছুকে আল্লাহ তোমাদের অনুগত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, যারা কোনরূপ জ্ঞান, পথনির্দেশ বা উজ্জ্বল কিতাব ছাড়াই ‘আল্লাহ্‌’ সম্পর্কে বিতণ্ডা করে’ (লোকমান ৩১/২০) । (২) 3 bee Gs a cE lt 1s OUI LES 1] ‘আমরা মানুষকে সৃষ্টি করেছি (পিতা-মাতার) মিশ্রিত শুক্রবিন্দু হ’তে, তাকে পরীক্ষা করার জন্য । অতঃপর আমরা তাকে করেছি শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন”। (৮ ৮! অৰ্থ ৮১৬ ‘মিমিত শুক্ৰবিন্দু’। একবচনে ১ ৮ অৰ্থ ১৯ ‘মিশ্রিত’ (কুরতুবী) । অর্থাৎ পিতা-মাতার মিশ্রিত পানি বিন্দু । এর মধ্যে জীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উৎস নিহিত রয়েছে। স্বামী ও স্ত্রীর সংমিশ্রিত বীর্যের মাধ্যমে সন্তান সৃষ্টি হওয়ার এ তথ্য সর্বপ্রথম কুরআনই বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। আধুনিক বিজ্ঞান এটি জানতে পেরেছে মাত্র ১৮৭৫ খৃষ্টাব্দে বিজ্ঞানী হার্টিগ (4a৮৷৪)-এর মাধ্যমে । অতঃপর ১৮৮৩ সালে বিজ্ঞানী ভ্যান বোডেন এটা প্রমাণ করেন যে, সন্তান উৎপাদনে উভয়ের বীর্য সমানভাবে ভূমিকা রাখে। অতঃপর ১৯১২ সালে বিজ্ঞানী মোরজন সন্তানের উত্তরাধিকার নির্ণয়ে ভ্রুণ সমূহের ভূমিকা প্রমাণ করেন যে, স্বামীর শুক্রকীট স্ত্রী ডিম্বে প্রবেশ করেই এই ভূমিকা পালন করতে সক্ষম হয়। অথচ এর পূর্বে এরিষ্টটলের মত বিজ্ঞানীদের ধারণা ছিল যে, পুরুষের বীর্যের কোন কার্যকারিতা নেই’? উল্লেখ্য যে, শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে । আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে । পানিই হ’ল সকল বস্তুর মূল (আম্বিয়া ২১/৩০) ৷ আর বীর্ষের মূল হ’ল পানি । ২৪০. হুদ ১১/৭; ক্বাফ ৫০/৩৮; হা-মীম সাজদাহ ৪১/৯-১০; কুরতুবী, তাফসীর সূরা আন‘আম ২ আয়াত । ২৪১. মুহাম্মাদ আব্দুর রহীম, সৃষ্টা ও সৃষ্টিতত্ব (ঢাকা : ইফাবা ১ম প্রকাশ ২০০৩) ৪২১ পৃ. www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।