Contents (১৬) তাড়াতাড়ি ‘অহি’ আয়ত্ত করার জন্য তুমি দ্রুত জিহ্বা সঞ্চালন করো না। (১৭) নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদের । (১৮) অতএব যখন আমরা তা (জিবীলের মাধ্যমে) পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ কর। (১৯) অতঃপর এর ব্যাখ্যা দানের দায়িত্ আমাদেরই (ক্্য়ামাহ ১৬-১৯) । কুরআন ও হাদীছ দু’টিই যে আল্লাহ্র ‘অহি’ এবং দু*টিরই হেফাযতের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন, সেকথা উপরোক্ত চারটি আয়াতে বর্ণিত হয়েছে। ‘কুরআন’ হ’ল অহিয়ে মাতলু, যা তেলাওয়াত করা হয় এবং হাদীছ’ হ’ল অহিয়ে গায়ের মাতলু, যা তেলাওয়াত করা হয় না। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।