Contents (১১) 3৮9 ৬২5 95> ‘ছেড়ে দাও আমাকে এবং (এঁ অভাগাকে) যাকে আমি সৃষ্টি করেছি একাকী অবস্থায়’ ys অর্থ 5১ ‘ছেড়ে দাও আমাকে’ ৯১৫9 ০ LS 9 ‘এটি দুঃসংবাদ ও ধমকি মূলক শব্দ'। -৷০> ‘একাকী’ ৷ এটি বাক্যে উহ্য কর্মের (455) J হয়েছে। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তাকে একাকী অবস্থায় সৃষ্টি করেছিলাম । যখন তার কোন মাল-সম্পদ ছিলনা । পরে আমি তাকে সবকিছু দিয়েছি (কুরতুবী) । মুফাসসিরগণ এ ব্যাপারে এক্যমত পোষণ করেছেন যে, এখান থেকে ২৫ আয়াত পর্যন্ত পরপর ১৫টি আয়াত নাযিল হয়েছে মক্কার ধনশালী নেতা অলীদ বিন মুগীরাহ মাখষূমী সম্পর্কে (কাসেমী) । তাকে আল্লাহ দুনিয়াবী সম্পদের প্রাচুর্য দান করেছিলেন। কিন্তু সে আল্লাহ্র শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়েছিল । অতঃপর আবু জাহল সহ অন্যান্য দুষ্টু নেতাদের সঙ্গে মিলে রাসুলুল্লাহ (ছাঃ)-এর বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত করেছিল । তার সেই গোপন চক্রান্ত আল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছেন অত্র আয়াত সমূহে পরবর্তীদের শিক্ষা হাছিলের জন্য । কেননা এধরনের মন্দ চরিত্রের ধনিক শ্রেণী যুগে যুগে ইসলামের ও ইসলামের নেতাদের বিরুদ্ধে চক্রান্ত করবে। তাতে যেন তারা হতাশ না হয় এবং তাদের গোলামী না করে। অলীদ বিন মুগীরাহ ছিলেন মক্কার অন্যতম সেরা ধনী । ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি নিজেকে বলতেন ‘অহিদ ইবনুল অহিদ’ (অদ্বিতীয়ের পুত্র অদ্বিতীয়)। সারা আরবে আমার ও আমার পিতার কোন তুলনা নেই । তার এই অহংকারের প্রতিবাদ করে আল্লাহ্ বলেন, ১৮9 ৩:৮: 5" ছেড়ে দাও আমাকে এবং (এর অভাগাকে) যাকে আমি সৃষ্টি করেছি একাকী অবস্থায়’ (মুদ্দাছছির ৭৪/১১) । তার ফসলের ক্ষেত, পশু চারণ ক্ষেত ও বাগ-বাগিচা মক্কা হ’তে ত্বায়েফ পর্যন্ত (প্রায় ৯০ কি. মি.) বিস্তৃত ছিল (তাফসীর কুরতুবী) । শীত-গ্রীষ্ম উভয় মৌসুমে তার ক্ষেতের ফসল ও বাগানের আয়-আমদানী অব্যাহত থাকত ৷ তার সন্তান-সন্ততি তার সাথেই থাকত । (১২-১৪) SY ig) se x Pv 0 EES ree ‘অতঃপর তাকে আমি দান করেছি বিপুল ধন-সম্পদ’ (১২) ৷ ‘এবং সদাসঙ্গী পুত্রবর্গ" (১৩) । ‘এবং দিয়েছি বিপুল জীবনোপকরণ’ (মুদ্দাছছির ৭8/১২-১৪) ৷ অত্র আয়াতে অলীদ বিন মুগীরাকে দেওয়া নে‘মত সমূহের ব্যাখ্যা এসেছে যা সচরাচর সকলে পায়না । (১৫) -৭ 5/45 5 ‘এরপরেও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই’ । অর্থাৎ সবকিছু নে‘মত পাওয়ার পরেও অলীদ তার সন্তানে ও মালে আরও আধিক্য কামনা করে। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।