Contents এ 70 35.5) 1354 ‘ুদ্দাছুছির এ ব্যক্তি যিনি কাপড় মুড়ি দিয়ে থাকেন’। আসলে ছিল ৷ পরে তা’-কে বিলুপ্ত করে ‘দাল’-এর সাথে মিলানো হয়েছে (কুরতুবী) মুক্বতিল বলেন, এ সূরার অধিকাংশ ধনকুবের কুরায়েশ নেতা অলীদ বিন মুগীরাহ সম্পর্কে নাযিল হয়েছে (কুরতুবী) । অর্থাৎ ১১ থেকে ২৬ পর্যন্ত ১৬টি আয়াতে তার বিষয়ে বৰ্ণিত হয়েছে। যার মাধ্যমে যুগে যুগে হঠকারী ধনিক শ্রেণীর আচরণ ইসলামের বিরুদ্ধে কেমন হ’তে পারে, তার একটা বাণীচিত্র অংকিত হয়েছে সাথে সাথে তাদের ব্যাপারে মুমিনদের সাবধান থাকতে বলা হয়েছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (ছাঃ) অহি-র বিরতিকাল (৩7৷ 555) সম্পর্কে বর্ণনা করছিলেন। এ সময় তিনি বলেন, আমি (হেরা গুহায় এক মাস ইতিকাফ শেষে) খোলা ময়দানে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলাম। এমন সময় আমাকে আহ্বান করে একটি ডাক শুনলাম । কিন্তু আমি সামনে-পিছনে, ডাইনে-বামে কাউকে দেখলাম না । পুনরায় ডাক শুনলাম । পুনরায় দেখলাম ৷ কিন্তু কাউকে পেলাম না । পুনরায় ডাক শুনলাম । তখন উপরের দিকে তাকালাম ৷ দেখলাম সেই ফেরেশতা, যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। তিনি আসমান-যমীন ব্যাপী একটি কুরসীতে বসে আছেন। এতে আমি ভয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হ’লাম। এরপর আমি দ্রুত খাদীজার কাছে এসে বললাম, আমাকে চাদর মুড়ি দাও (৩ বার)। তখন তারা আমাকে চাদর মুড়ি দিল এবং মাথায় ঠাণ্ডা পানি ঢাললো। এমন সময় আল্লাহ নাযিল করলেন, - ৯৬ ৯) 423 0159 8G 599 L2G 5 1 ধটি ‘হে চাদরাবৃত!’ (১) ‘ওঠ! সতর্ক কর’ (২) ‘তোমার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা কর’ (৩) ‘তোমার পোষাক পবিত্র কর’ (৪) ‘নাপাকী বর্জন কর’ (6)।*** এ সময় জিবীীল তার ছয়শো ডানাবিশিষ্ট নিজস্ব রূপে ছিলেন।*** যাতে পুরা দিগন্ত বন্ধ হয়ে গিয়েছিল (বুখারী হা/৩২৩৪) ৷ জিবীলকে তিনি আরেকবার তার স্বরূপে দেখেছিলেন মে‘রাজের সফরে সিদরাতুল মুনতাহার নিকটে ।**” যা ছিল এই ঘটনার প্রায় ১৩ বছর পরে হিজরতের কয়েক মাস পূর্বে। “মুদ্দাছছির’ কর্তৃকারক হয়েছে "৬১ হ’তে ৷ যার অর্থ দেহাবরণ, কম্বল ইত্যাদি । এখানে কম্বল বা বড় চাদর অর্থে এসেছে। কারণ তিনি দেহাবরণ তথা বস্ত্র পরেই বাড়ীতে এসেছিলেন। তার উপরে তাকে অতিরিক্তভাবে চাদর মুড়ি দেওয়া হয়। সেকারণ ‘বনস্তাবৃত’ অনুবাদ যথার্থ নয় । বরং ‘চাদরাবৃত’ অনুবাদই সঠিক । ১৯৬. মুসলিম হা/১৬১; বুখারী হা/৪৯২২, ৪৯২৪; মিশকাত হা/৫৮৫১। ১৯৭. বুখারী হা/৩২৩২; মুসলিম হা/১৭৪; মিশকাত হা/৫৬৬২, রাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) । ১৯৮. নাজম ৫৩/১৩-১৪; তিরমিযী হা/৩২৮৩; বুখারী হা/৩৮৮৭; মুসলিম হা/১৬৪, ১৭৮; মিশকাত হা/৫৮৬২-৬৬ “মি‘রাজ’ অনুচ্ছেদ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।