Contents (৫) আমরা সত্বর তোমার উপর নাযিল করব ভারি কিছু বিষয় (মুযযাম্মিল ৫) । ১4; )'% ভারি কিছু বিষয়’ অর্থ পূর্ণ কুরআন ও ইসলাম (কুরতুবী)। ক্বাতাদাহ বলেন, ইসলামের ফরয সমূহ এবং দণ্ডবিধি সমূহ’ ৷ মুজাহিদ বলেন, ‘এর হালাল ও হারাম সমূহ’ ৷ মুহাম্মাদ বিন কাব আল-কুরাধী বলেন, “যা মুনাফিক ও কাফিরদের জন্য ভারী’ (কুরতুবী)। তবে ঈমানদারগণের জন্য ইসলামের বিধান পালন কখনোই ভারী নয়। যেমন আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহ্র সাহায্য প্রার্থনা কর ধৈর্য ও ছালাতের মাধ্যমে । আর তা অবশ্যই কঠিন কাজ, বিনীত বান্দাগণ ব্যতীত’ (বাকারাহ ২/৪৫) । এর দ্বারা বুঝা যায় যে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ছালাত ও ইবাদতের মাধ্যমে মানুষের মন মানসিকতাকে আগেই প্রস্তুত করে নিতে হয়। এগুলি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘ট্রেনিং কোর্স” নয়। যেমনটি আধুনিক কালের অনেক রাজনৈতিক মুফাসসির ধারণা করে থাকেন । বরং ইসলামী রাষ্ট্র থাক বা না থাক, ইসলামী ইবাদত সমূহ সর্বাবস্থায় ফরয । আর ‘ট্রেনিং কোর্স” হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।